মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

নাঈমুর থেকে তাইজুল—টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারিরা

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৩ পূর্বাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অবসান হলো সাকিব আল হাসানের এক যুগের রাজত্বের। শনিবার (২২শে নভেম্বর) আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে অ্যান্ডি বলবার্নিকে এলবিডব্লু করেই সাকিবকে পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেছেন আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

২০১৩ সালের নভেম্বরে আরেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিককে পেছনে ফেলে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন সাকিব। রফিকও কেড়েছিলেন আরেক বাঁহাতির রেকর্ড। সেই বাঁহাতি অবশ্য পেসার—মঞ্জুরুল ইসলাম। প্রায় দুই বছর শীর্ষে ছিলেন মঞ্জুরুল।

মঞ্জুরুল ভেঙেছিলেন মাশরাফি বিন মুর্তজার ক্ষণস্থায়ী রেকর্ড। ২০০১ সালে ২৮শে ডিসেম্বর ওয়েলিংটনে নিউজিল্যান্ডের লু ভিনসেন্টকে উইকেটকিপারের ক্যাচ বানিয়ে নাঈমুর রহমানকে পেছনে ফেলেন মাশরাফি। সেটি ছিল টেস্টে মাশরাফির ১২ নম্বর উইকেট। মাশরাফি নাঈমুরকে পেছনে ফেলেন তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে। শেষ সেশনে স্টিভেন ফ্লেমিংকে আউট করে মাশরাফিকে ছোঁয়া মঞ্জুরুল ৯ ওভার পরেই এককভাবে রেকর্ডের মালিক হয়ে যান।

টেস্টে বাংলাদেশের প্রথম উইকেটশিকারি নাঈমুর শীর্ষে ছিলেন ১৩ মাস। নাঈমুর থেকে তাইজুল—সব মিলিয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার গৌরব পেয়েছেন ছয়জন।

তাইজুল ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250