মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

দেশে স্টারলিংকের পরীক্ষামূলক সেবা শুরু

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ৯ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে  ইলন মাক্সের স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের পরীক্ষামূলকভাবে সেবা শুরু হলো। আজ বুধবার (৯ই এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে পরীক্ষামূলকভাবে এ সেবা ব্যবহারের মধ্য দিয়ে দেশে  স্টারলিংকের ইন্টারনেট সেবা দেওয়া শুরু হলো। 

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গত ২৯শে মার্চ স্টারলিংককে বিনিয়োগ নিবন্ধন দেয়। প্রতিষ্ঠানটিকে ৯০ কার্যদিবসের মধ্যে কার্যক্রম শুরুর অনুমতি দেওয়া হয়েছিল।

এদিকে বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে হলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে এনজিএসও লাইসেন্স নিতে হবে। এরই মধ্যে স্টারলিংকে লাইসেন্স সংক্রান্ত প্রক্রিয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

স্টারলিংকের একটি প্রতিনিধি দল ২০২৪ সালের অক্টোবরে বিডার চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছিল। এরপর ২০২৫ সালের ১৩ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভিডিও কলে ইলন মাস্কের সঙ্গে স্টারলিংকের প্রসঙ্গে আলোচনা করেন। গত মার্চ মাসে ঢাকায় প্রথমবারের মতো স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট চালানো হয়, যেখানে ডাউনলোড গতি ছিল ২৩০ এমবিপিএস।

আরএইচ/


স্টারলিংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250