মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আস্থার জায়গা পুনর্নির্মাণ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র: ডোনাল্ড লু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ১৫ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বুধবার (১৫ই মে) সাড়ে ৩টায় বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড লু। তিনি বলেছেন, আমেরিকা ও বাংলাদেশের মধ্যে আস্থার জায়গা পুনর্নির্মাণ করতে চাই। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই। নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াতে চাই।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বলেছিলাম। যে চাওয়াটা ছিল দুই দেশেরই। কিন্তু তখন এক ধরনের টেনশন তৈরি হয়েছিল। এখন আমরা সামনে এগোতে চাই।

এছাড়াও বৈঠকে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা, শ্রম অধিকারের পাশাপাশি, বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে ডোনাল্ড লু জানান।

এইচআ/ 

আমেরিকা ডোনাল্ড লু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250