মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে ভিয়েতনাম গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ২৯শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

এবার এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে ২০১৮ সালের রানার্সআপ ভিয়েতনামের সঙ্গে পড়েছে বাংলাদেশ দল। আর ‘সি’ গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ ইয়েমেন ও সিঙ্গাপুর। এ গ্রুপের ম্যাচগুলো ভিয়েতনামে অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (২৯শে মে) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় বাছাইপর্বের ড্র। সেখানে এশিয়ার ৪৪টি দলকে ভাগ করা হয় ১১টি গ্রুপে। ১১ গ্রপের চ্যাম্পিয়ন দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। আর ১১ গ্রুপের সেরা চার রানার্সআপও পাবে মূল পর্বের টিকিট।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল গত আসরের বাছাইয়ে আলো ছড়াতে পারেনি। এ ছাড়া মালয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলে হারের পর থাইল্যান্ডের কাছেও হেরে যায় ৩-০ ব্যবধানে। পরে ফিলিপাইনের বিপক্ষে সঙ্গী হয় ১-০ গোলের হারের বিষাদ। তাতে বিদায়ঘণ্টা বেজে যায় গ্রুপ পর্ব থেকে।

আগামী ১লা সেপ্টেম্বর থেকে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত হবে বাছাইপর্বের খেলা। আর সৌদি আরবে চূড়ান্ত পর্ব হবে আগামী বছরের জানুয়ারিতে। যেখানে স্বাগতিক হিসেবে মূল পর্বে সরাসরি খেলবে সৌদি আরব। বাছাইপর্ব থেকে আরও ১৫টি দল উত্তীর্ণ হয়ে মোট ১৬ দলে অনুষ্ঠিত হবে এ আসর।

আরএইচ/

ভিয়েতনাম বাংলাদেশ দল অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250