সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’

বিয়ের ১ সপ্তাহ না যেতেই হাসপাতালে, মা হচ্ছেন সোনাক্ষী!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

গত ২৩শে জুন চার হাত এক হয়েছে বলিউড তারকা সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের। এর মাধ্যমে ৭ বছরের সম্পর্ক পূর্ণতা পেয়েছে তাদের। এদিকে বিয়ের ঘ্রাণ না শুকাতেই হাসপাতালে সোনাক্ষী। তাই দেখে গুঞ্জন, বিয়ের সপ্তাহ খানেক পরই অন্তঃসত্ত্বা সোনাক্ষী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন সোনাক্ষী ও জাহির। তবে ছবি শিকারিদের দেখতে পেয়েই তারা গাড়িতে উঠে পড়েন। বলে রাখা ভালো, এ দিন ছবিশিকারিদের এড়িয়ে যান নবদম্পতি। এই ভিডিও ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়, তা হলে কি সোনাক্ষী অন্তঃসত্ত্বা?

এদিকে নেটিজেনদের এক অংশ চলে গেছেন অতীতে। আলিয়া ভাটের উদাহরণ টানছেন তারা। বিয়ের দুই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেছিলেন অভিনেত্রী। সেই একই পথই কি অনুসরণ করবেন সোনাক্ষীও? এক নেটাগরিকের মন্তব্য, “কোলে হয়তো সন্তান আসছে। তাই চিকিৎসকের কাছে গিয়েছিলেন সোনাক্ষী।”

বহুদিন ধরেই বলিউডের অলিতে-গলিতে কান পাতলে শোনা যাচ্ছিল অভিনেতা জাহির ইকবালের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন সোনাক্ষী! যদিও এই জল্পনায় এতদিন সোনাক্ষীর পরিবারের সিলমোহর না দিলেও এবার একেবারে বিয়ের পিঁড়িতে বসে চমকে দিয়েছেন সবাইকে। তবে কি অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়ে ফের চমকে দেবেন অভিনেত্রী- ভাবছেন অনেকে। 

ওআ/


সোনাক্ষী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250