সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন

এ বছর আর মাঠে নামা হচ্ছে না নেইমারের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৫ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চোট নেইমারের জন্য নতুন নয়। ব্যাপারটা এতই বেশি হয়ে গেছে যে তার চোট নিয়ে কেউ কেউ নির্মম রসিকতাও করেন। চোটে থাকা নেইমার নাকি মাঝেমধ্যে খেলতে নামেন। অবশ্য পরিস্থিতি যত দূর গড়িয়েছে, তাতে নিন্দুকদের আর কী দোষ! চোট তো ব্রাজিলিয়ান তারকার নিত্যসঙ্গী। এবার আবারও যেমন নতুন চোটে পড়েছেন নেইমার।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছে, বাঁ হাঁটুতে মেনিসকাস চোটে পড়েছেন সান্তোস ফরোয়ার্ড। চিকিৎসার কারণে ব্রাজিলের এ বছর আর মাঠে না নামার সম্ভাবনাই বেশি। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোসের সামনে আছে আরও তিনটি ম্যাচ।

বাংলাদেশ সময় ২০শে নভেম্বর সকালে ব্রাজিলিয়ান সিরি আ–তে মিরাসলের বিপক্ষে সান্তোসের ১–১ ড্র ম্যাচে বাঁ হাঁটুতে অস্বস্তি অনুভব করেন নেইমার। এ কারণেই ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ১–১ ড্র ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয়। মঙ্গলবার (২৫শে নভেম্বর) সাও পাওলোয় পরীক্ষা–নিরীক্ষার পর তার বাঁ হাঁটুর চোট নিশ্চিত হয়। আরেক মিডিয়া ‘ও গ্লোবো’ বলছে—চলতি মৌসুমে এ নিয়ে চারবার চোট পেলেন নেইমার।

চোট পাওয়ার আগে সান্তোসের হয়ে টানা তিন ম্যাচ খেলেছেন তিনি—পালমেইরাসের বিপক্ষে জয়, ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে হার আর মিরাসলের বিপক্ষে ড্র। মিরাসলের বিপক্ষে গোলও করেছিলেন। ৪ঠা আগস্টের পর প্রতিযোগিতামূলক ম্যাচে সেটাই ছিল তার প্রথম গোল। তবে গোল করার আনন্দ বেশিক্ষণ টেকেনি। তার ফাউল থেকে দেওয়া পেনাল্টিতেই সান্তোস গোল খেয়ে ফেলে। সমতাও করে মিরাসল।

জে.এস/

নেইমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250