শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ৩০শে মে ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘একটি সুষ্ঠু, সুন্দর জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতির মধ্যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং জাতির প্রত্যাশার ওপর আমরা আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি।’

আজ শুক্রবার (৩০শে মে) দুপুরে হাইকোর্টের মাজারগেটে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায়দের মধ্যে তবারক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ করেন সালাহউদ্দিন আহমদ।

রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের একটি প্রতিচ্ছবি বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘জিয়াউর রহমানের জন্ম হয়েছিল এ দেশের স্বাধীনতার জন্য। জিয়াউর রহমানকে শাহাদাত বরণ করতে হয়েছে দেশের স্বাধীনতা রক্ষার জন্য। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে বিচার বিভাগের স্বাধীনতার জন্য জুডিশিয়াল কাউন্সিল গঠন করে গেছেন।’

এইচ.এস/

সালাউদ্দিন আহমদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250