মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

৬৫ বছরের বেশি বয়সীদের হজ-ওমরায় না যেতে অনুরোধ সৌদির

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৫ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

২০২৫ সালে পবিত্র হজ ও ওমরাহ পালনে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। ৬৫ বছরের বেশি বয়সী ও কঠিন রোগে আক্রান্তদের হজ করতে না যাওয়ার অনুরোধ জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

হজ ও ওমরাহ পালনের জন্য প্রতি বছর লাখ লাখ মুসলমান সৌদি আরবে যান। বিশ্বের বিভিন্ন দেশের শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ, সবাই মহান আল্লাহর সান্নিধ্য অর্জন এবং ইসলামের বিধান পরিপালনে হজ পালন করেন। 

তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থাপনা থাকে সৌদি সরকারের পক্ষ থেকে। এরপরও দেশটির প্রাকৃতিক আবহাওয়ার বৈচিত্র্য মানিয়ে নিতে না পারায় মৃত্যুবরণ করেন অনেকে। 

আরো পড়ুন : ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন ১৬০ আলেম

২০২৫ সালের হজ ও ওমরাহ পালনের জন্য বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যাদের বয়স ৬৫ বছর বা তারও বেশি, কঠিন রোগে আক্রান্ত- যেমন হৃদরোগ, কিডনি, শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা, ডায়বেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যানসার এবং ১২ বছরের কম বয়সী শিশু; তাদের হজ ও ওমরাহ পালনের পরিকল্পনা বাদ দেয়া উচিত।

 দেশটির কর্তৃপক্ষ বলছে, আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে। এ জন্য যাদের শরীর সুস্থ তাদেরকে হজ করতে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। 

চলতি বছর হজ করতে ২৫ লাখের বেশি মুসল্লি একত্রিত হন সৌদি আরবে। এদের মধ্যে প্রায় ১ হাজার ৩০০ মুসল্লির মৃত্যু হয়। যাদের বেশিরভাগেরই প্রাণ গেছে অতিরিক্ত গরমের কারণে।

এস/ আই.কে.জে/

হজ ও ওমরাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250