মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক *** আজ থেকে সংসদ চলবে দুই বেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায় *** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না

রওশন এরশাদের ঘোষণা আমলে নিচ্ছি না: চুন্নু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বেগম রওশন এরশাদের ঘোষণার বিষয়ে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, এই নিয়ে তৃতীয় বারের মত তিনি আমাদের বাদ দিয়েছেন। এর আগেও দুইবার আমাদের বাদ দিয়ে তিনি সেই চিঠি প্রত্যাহার করেছেন। এই সিদ্ধান্তের কোন ভিত্তি নেই, এটি অগঠনতান্ত্রিক। পার্টির মহাসচিব হিসেবে বেগম রওশন এরশাদের ঘোষণা আমরা আমলে নিচ্ছি না।

তিনি বলেন, অনিয়ম বা গঠনতন্ত্রের বাইরে মনের মাধুরী মিশিয়ে যে কেউ যা খুশি বলতে পারে, এনিয়ে আমাদের মাঝে কোন প্রতিক্রিয়া নেই। 

রোববার (২৮শে জানুয়ারি) বেলা ২টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মো. মুজিবুল হক চুন্নু। 

মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান হচ্ছেন জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টির নিবন্ধন নম্বর ১২। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী গোলাম মোহাম্মদ কাদের এমপিই জাতীয় পার্টির চেয়ারম্যান এবং আমি (মুজিবুল হক চুন্নু এমপি) মহাসচিব। জাতীয় পার্টির গঠনতন্ত্রে এমন কোন ধারা নেই, যে ধারার ক্ষমতায় পার্টির প্রধান পৃষ্ঠপোষক জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিব বা অন্য কাউকে পদ থেকে বাদ দিতে পারে। এমন কিছু আমাদের গঠনতন্ত্রে নেই। 

আরও পড়ুন: নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ

অপর এক প্রশ্নে জবাবে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু আরও বলেন, বেগম রওশন এরশাদ হচ্ছেন জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্ত্রী, আমরা তাকে শ্রদ্ধা করি। সে কারণেই তাকে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে। তার দলীয় বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই। প্রধান পৃষ্ঠপোষক পদটি হচ্ছে অলংকারিক পদ। এই পদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়ার দরকার নেই। যারা দলের সাথে নেই, পদ-পদবী নেই তাদের কোন কথার গুরুত্ব আছে বলে মনে করি না। দলের কোন বিষয়ে কিছু বলার সুযোগ নেই প্রধান পৃষ্ঠপোষকের। 

চুন্নু বলেন, আমাদের দলের প্রেসিডিয়াম ও নির্বাহী কমিটির মিটিং ডাকা হবে, সেখানে বিশ্লেষণ করা হবে আমাদের রাজনীতি ও নির্বাচন নিয়ে। জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদের এর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম, নির্বাহী কমিটি, জেলা কমিটি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনগুলো জাতীয় পার্টির নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে।

এসকে/ এএম/ 

জাতীয় পার্টি রওশন এরশাদ গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান মো. মুজিবুল হক চুন্নু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250