মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

মানুষকে হাসাতে না পারা পর্যন্ত এআই লেখকদের জন্য হুমকি নয়: সালমান রুশদি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) লেখকদের জন্য তখনই হুমকি হয়ে উঠবে, যখন এটি এমন বই লিখতে পারবে, যা মানুষকে হাসাতে পারবে। খবর দ্য গার্ডিয়ানের।

গত রোববার (১লা জুন) ব্রিটেনের ওয়েলসের হে-অন-ওয়াই শহরে হে ফেস্টিভ্যালে তিনি এ মন্তব্য করেছেন।

সালমান রুশদি বলেন, ‘আমি কখনো এআই ব্যবহার করিনি। এমনকি আমি ভাবতেও পছন্দ করি না যে সত্যিই ওটা (এআই) আছে।’


ছবি: সংগৃহীত (হে ফেস্টিভ্যালে সালমান রুশদি)

এআইয়ের সমস্যা কী, এমন এক প্রশ্নের জবাবে রুশদি বলেন, ‘এটার নিজস্ব কোনো রসবোধ নেই। আপনি চ্যাটজিপিটির বলা কোনো কৌতুক শুনতে চাইবেন না। যেদিন চ্যাটজিপিটি মজার কোনো বই লিখে ফেলবে, ধরে নিতে হবে সেদিনই আমাদের কপালে শনির ঘণ্টা বেজে গেছে।’

২০২২ সালের ১২ই আগস্ট আমেরিকার নিউইয়র্কে বক্তৃতা দিতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন সালমান রুশদি। তবে হামলাকারী ২৭ বছর বয়সী হাদি মাতারকে গত মে মাসে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ খবরে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

গত রোববার (১লা জুন) ৭৬ বছর বয়সী এ লেখক ব্রিটেনে হে ফেস্টিভ্যালে আলোচনার এক পর্যায়ে বলেন, ‘এ হামলার পর থেকে সবাই কেবল ওই বিষয়টাই জানতে চেয়েছে; কিন্তু আমি ছুরিকাঘাতের অধ্যায়টা পেরিয়ে এসেছি।’

আরএইচ/

চ্যাটজিপিটি এআই সালমান রুশদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250