সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’

১০ কোটি ডলারে বিক্রি হলো এই চিত্রকর্ম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১০ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

১০ কোটি ডলারের বেশি দামে বিক্রি হয়ে গেল একটি শিল্পকর্ম। শিল্পকর্মটি বিক্রি হয়েছে নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজের তত্ত্বাবধানে। গত জানুয়ারিতে বিক্রি হওয়া চিত্রকর্মটি ছিল শিল্পী মার্ক রথকোর ‘নম্বর সিক্স (ভায়োলেট, গ্রিন অ্যান্ড রেড)’। 

১৯৫১ সালে আঁকা চিত্রকর্মটি নিলামে তুলেছেন রুশ ধনকুবের ও সংগ্রাহক দিমিত্রি রিবোলভলেভ। ২০১৪ সালে ১৪ কোটি ইউরোয় চিত্রকর্মটি কিনেছিলেন তিনি। জানুয়ারিতে রিবোলভলেভের কাছ থেকে ছবিটি কিনেছেন সিটাডল সিইও কেনেথ গ্রিফিন। 

আরো পড়ুন : মোমো কিনে না দেওয়ায় থানায় অভিযোগ স্ত্রীর!

এক সাক্ষাৎকারে ক্রিস্টিজের প্রধান নির্বাহী কর্মকর্তা গিউম সেরুত্তি জানান, জানুয়ারিতে বিক্রি হওয়া চিত্রকর্মটির দাম ১০ কোটি ডলারের বেশি। যদিও ক্রেতা-বিক্রেতা সম্পর্কে তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। 

করোনার পর থেকেই নিলামে শিল্পকর্ম বিক্রির ঘটনা বেড়েছে। শিল্প সংগ্রাহকরা কেনাকাটায় এখন আগের চেয়ে অনেক বেশি আগ্রহী। গত বছর ক্রিস্টিজের বিক্রি বেড়েছে ৪৯ শতাংশ। একইসঙ্গে আরেক নিলাম প্রতিষ্ঠান সদবির বিক্রিও বেড়েছে উল্লেখযোগ্য হারে। 

গত বছর ক্রিস্টিজের নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দাবি শিল্পকর্ম ছিল ৭ কোটি ৪০ লাখ ডলারের। যদিও গোপনে এর চেয়েও বেশি দামের বিক্রির ঘটনা ঘটেছে বলে জানান ক্রিস্টিজের সিইও। কারণ, ক্রেতারা বর্তমানে গোপনীয়তা বজায় রাখছেন।

সূত্র : সিএনবিসি

এস/ আই.কে.জে/


চিত্রকর্ম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250