মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঘি খাঁটি কিনা পরীক্ষা করুন সহজেই

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাঙালি খাবারে ঘি এর গুরুত্ব অনন্য। অনেক খাবারেই ঘি অপরিহার্য। খাঁটি ঘি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যে ঘি স্বাস্থ্যের জন্য ভালো এবং আপনি তা আপনার খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করেন, তা কি খাঁটি না ভেজাল? আপনি কি কখনও এই সম্পর্কে চিন্তা করেছেন? 

কিছু বিশেষ কৌশলের সাহায্যে আপনি সহজেই খাঁটি ঘি এবং ভেজাল ঘি-এর মধ্যে পার্থক্য করতে পারবেন। যেমন-

ঘি খাঁটি না ভেজাল জানতে চাইলে হাতে ঘি ঘষে জেনে নিতে পারেন। এ জন্য হাতে ঘি মাখুন। এই ঘি যদি হাতে ঘষে সাথে সাথে গলে যায় তাহলে বুঝবেন এই ঘি খাঁটি, কিন্তু গলতে সময় লাগলে বুঝবেন এই ঘি ভেজাল। 

আরো পড়ুন : সকালে খালি পেটে ঘি খেলে যা হয়

ঘি একটু গরম করে দেখুন ভেজাল আছে কিনা। ঘি দ্রুত গলে বাদামী হয়ে গেলে খাঁটি বলে ধরা হয় কিন্তু গরম করার পর যদি ঘি দ্রবীভূত হতে সময় নেয় এবং হলুদ হয়ে যায় তবে তা ভেজাল বলে গণ্য হয়।

ঘি খাঁটি কিনা তা নির্ধারণ করতে আপনি পানি ব্যবহার করতে পারেন। এক গ্লাস পানি নিয়ে তাতে এক চামচ ঘি দিন। ঘি পানির ওপরে ভেসে থাকলে তা বিশুদ্ধ বলে বিবেচিত হয় কিন্তু পানির নিচে অবস্থান করলে তা ভেজাল বলে গণ্য হয়। 

এমনকি লবণের সাহায্যে আপনি ঘি খাঁটি কিনা তা শনাক্ত করতে পারেন। একটি পাত্রে এক চামচ ঘি দিন এবং তাতে এক চিমটি লবণ এবং সামান্য হাইড্রোক্লোরিক অ্যাসিড দিন।

আধঘণ্টা পর এই ঘিটির রং পরিবর্তন হলে ভেজাল বলে ধরা হয় কিন্তু রং না বদলালে তা খাঁটি বলে গণ্য হয়। 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এস/ আই.কে.জে/ 

টিপস খাটি ঘি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250