মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক *** আজ থেকে সংসদ চলবে দুই বেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায় *** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না

বিজয় দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছেন ১৬ কারাবন্দি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি

মহান বিজয় দিবস উপলক্ষে কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ১৬ কয়েদি। অর্ধেকের বেশি সাজাভোগ করা ১৬ কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করেছে সরকার।

বৃহস্পতিবার (৫ই ডিসেম্বর) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক ১৬ জন কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে। সে মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এসব বন্দিদের কারাগার থেকে মুক্তি দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

ওআ/কেবি

কারাবন্দি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250