মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক *** আজ থেকে সংসদ চলবে দুই বেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায় *** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না

গুম-খুন, মিথ্যা মামলা বন্ধ হবে—রাজনীতিকদের কাছে এই অঙ্গীকার চান সারা হোসেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৫ পূর্বাহ্ন, ৩০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজনীতিকরা যাতে ভবিষ্যতে গুম-খুন না করেন, মিথ্যা মামলা বন্ধ করেন–তাদের কাছে সেই অঙ্গীকার চেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন।

তাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘বিনা বিচারে মাসের পর মাস লোকজনকে আটকে রাখবেন না। মধ্যরাতে লোকজনকে ডিবি অফিসে তুলে নিয়ে যাবেন না বিনা কারণে। এই অঙ্গীকারগুলো আপনারা করুন। তাহলেই আমরা বিশ্বাস করব, পরিবর্তন আসবে।’

গতকাল শুক্রবার (২৯শে আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস-২০২৫’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথাগুলো বলেন। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এই সভার আয়োজন করে।

সভায় কয়েকটি দাবি তুলে ধরেন বক্তারা। সেগুলোর মধ্যে রয়েছে গুম-খুনের পুনরাবৃত্তি রোধে রাজনীতিবিদদের অঙ্গীকার করতে হবে। বিচারব্যবস্থার সংস্কার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে। পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

আলোচনা সভায় সারা হোসেন বলেন, ‘গুমের শিকার ব্যক্তিরা শুধু একটি দল বা মতাদর্শের মানুষ নয়, বরং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় পরিচয়ের মানুষ। আজ এখানে রাজনীতিবিদেরাও এসেছেন। আমরা তাদের কাছ থেকে এই অঙ্গীকার পেতে চাই যে তারা আমাদের একটি ভিন্ন ধরনের ভবিষ্যৎ দেখাবেন, যেখানে তারা গুম-খুন করবেন না। পাশাপাশি কোনো ধরনের মিথ্যা মামলা দেবেন না।’

রাজনীতিকদের উদ্দেশে তিনি বলেন, ‘বিনা বিচারে মাসের পর মাস লোকজনকে আটকে রাখবেন না এবং তারা মধ্যরাতে লোকজনকে ডিবি অফিসে তুলে নিয়ে যাবেন না বিনা কারণে। এই অঙ্গীকারগুলো আপনারা করুন। তাহলেই আমরা বিশ্বাস করব যে, পরিবর্তন আসবে।’

জে.এস/

সারা হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250