মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

হারানো ৫ কোটির ফেরারি গাড়ি খুঁজে দিল অ্যাপলের এয়ারপড!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

সাধারণ মানুষ এমনটাই ভাবে যে গান শোনা ছাড়া আইপডের আর কোনো কাজ নেই। কিন্তু তা যে আদৌ সত্যি নয় সেটা প্রমাণিত হল এক মার্কিন যুবকের জীবনে। তার হারানো ৫ কোটির ফেরারি গাড়ি খুঁজে দিল ওই আইপডই। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। ঘটেছে এমনটাই।

আমেরিকার কানেক্টিকাটের গ্রিনউইচ বেশ নিরিবিলি এক শহর। নিজের ব্র্যান্ড নিউ ২০২৩ মডেলের ফেরারি গাড়িটি পার্ক করার সময় ওই যুবকটি ঘুণাক্ষরেও টের পাননি কী ঘটতে চলেছে! তিনি আর কী করে বুঝবেন দূর থেকে সেদিকে নজর রেখে এক চোর। সেই চোর  আচমকাই গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই ওই যুবক বাক্যিহারা হয়ে পড়েন। অথচ দামী গাড়িটি কী করে উদ্ধার করবেন তা ভাবতে গিয়ে দিশেহারা হয়ে যাচ্ছিলেন তিনি।

আরো পড়ুন : বিশ্বের সবচেয়ে বড় পরিবার : ১২ স্ত্রী, ১০২ সন্তান, ৫০০র বেশি নাতি-নাতনি

কিন্তু আচমকাই বিদ্যুৎচমকের মতো তার মাথায় ভেসে আসে সংকেত। মনে পড়ে যায়, সাধের আইপড দুটি রয়ে গিয়েছে গাড়িতে। সঙ্গে সঙ্গে জন্ম নেয় এক আইডিয়া। আসলে অ্যাপলের ‘ফাইন্ড মাই’ ফিচারটি বহুদিন ধরেই ইউজারদের মুগ্ধ করে চলেছে। এই ফিচারই এ যাত্রা বাঁচিয়ে দেয় ওই যুবককে। তিনি সেটি ব্যবহার করেই দেখতে পান গাড়িটির অবস্থান। সেটা থেকে পাঠানো সিগন্যাল পুলিশকে জানাতেই এক গ্যাস স্টেশন থেকে উদ্ধার হয় গাড়িটি। চোর অবশ্য ততক্ষণে পালিয়ে যায়। তা হোক, ৫ কোটির ফেরারি ফিরে পেয়েই উৎফুল্ল ওই যুবক। অ্যাপল ও আইপডের জয়ধ্বনি এখন তার মুখে।

তবে এই প্রথম এই ফিচার এমন কাণ্ড ঘটাল তা নয়। ডিভাইস যে জীবনদায়ী হতে পারে তা প্রমাণ হয়েছে আগেও। অ্যাপলের এই ধরনের প্রযুক্তির জয়জয়কার হয়ে চলেছে বহুদিন ধরেই। আবারও তা নিজের ‘ক্ষমতা’ জাহির করে চমকে দিল সকলকে।

এস/ আই.কে.জে/


অ্যাপলের এয়ারপড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250