মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

বৃষ্টি কমে বেড়েছে তাপ, লঘুচাপে বাড়তে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৩ পূর্বাহ্ন, ১২ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বর্ষা ঋতুর দ্বিতীয় মাস শ্রাবণ শেষই হয়নি, কিন্তু হঠাৎ করেই কমে গেছে বৃষ্টি। আর তাতে বেড়েছে তাপ। গতকাল সোমবার (১১ই আগস্ট) বৃষ্টির পরিমাণ অনেকটা কমে গেছে। দেশের কোনো কোনো স্থানে তাপপ্রবাহও বয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ মঙ্গলবারও তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। দুয়েক স্থানে তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাসও আছে আবহাওয়ার বার্তায়। তবে এরই মধ্যে আবার বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। তাতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।

জুন মাসে অন্তত ২০ শতাংশ কম বৃষ্টি হলেও জুলাইয়ের বৃষ্টির পরিমাণ ছিল স্বাভাবিক। চলতি আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস আছে। মাসের শুরুতে বৃষ্টি হলেও হঠাৎ করেই তা কমতে শুরু করেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আজ মঙ্গলবার তাপমাত্রা আগের দিনের মতোই থাকতে পারে। তাপমাত্রা কিছুটা বাড়তেও পারে কোনো কোনো স্থানে। আজ রংপুর বিভাগের অনেক স্থানে বৃষ্টির পূর্বাভাস আছে। এর পাশাপাশি রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানেও বৃষ্টি হতে পারে।

জে.এস/

আবহাওয়ার পূর্বাভাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250