মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

৯ বছর পর মালিককে দেখে চিনে ফেলল কুকুর!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর একটি কবিতার প্রথম দুটি চরণ-

তুমি বরং কুকুর পোষো,

প্রভুভক্ত খুনসুটিতে কাটবে তোমার নিবিড় সময়। 

প্রাণীদের মধ্যে কুকুর খুবই প্রভুভক্ত। মালিকের জন্য জীবনও বিলিয়ে দিতে পারে এ প্রাণীটি। এসব কারণেই হয়তো কুকুরের প্রতি মানুষের আজন্ম এক অকৃত্রিম ভালোবাসা রয়েছে। আর এমনই একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে লাস ভেগাসে। প্রায় ৯ বছর পর মালিককে ফিরে পেল একটি কুকুর।

সালটা ২০১৫, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বাবা-মায়ের সঙ্গেই থাকতেন ২৮ বছর বয়সী মোনারেজ। সঙ্গে থাকত ২ বছর বয়সী তার পোষা কুকুর গিজমো। হঠাৎ একদিন বাড়ির পেছনের গেট দিয়ে বের হয়ে আর ফিরে আসেনি কুকুরটি। এরপর কেটে গেছে প্রায় ৯ বছর।

ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি শেষে শিক্ষকতা পেশা শুরু করেছেন মোনারেজ। বয়স হয়েছে ৩৭। তাই বলে গিজমোর প্রতি ভালোবাসার কমতি হয়নি তার। সবসময় খুঁজে বেড়াতেন হারানো কুকুরকে।

আরো পড়ুন : সমুদ্রের অতলে তৈরি হচ্ছে ‘ডার্ক অক্সিজেন’!

এরপর গত ১৭ই জুলাই পশু হাসপাতালের একটি মেইল পান মোনারেজ। সঙ্গে সঙ্গেই তিনি ছুটে যান সেখানে। ৯ বছর পরও নাম ধরে ডাকতেই সাড়া দেয় গিজমো। তার মাইক্রোচিপ স্ক্যান করে পশু চিকিৎসকরা নিশ্চিত হন এটাই বহুদিন আগে হারিয়ে যাওয়া মোনারেজের পোষা কুকুর।

এক সাক্ষাৎকারে মোনারেজ জানান, ৯ বছরে অনেকটাই পাল্টে গেছে গিজমো। তাকে অসুস্থ অবস্থায় এক মহিলা খুঁজে পান। এরপর শহরের ওই পশু হাসপাতালে রেখে যান তিনি।

মোনারেজের মতে, এত বছর পর গিজমোকে খুঁজে পাওয়া একটি অলৌকিক ঘটনা। ৯ বছরে তারও বয়স বেড়ে ১১ হয়েছে। এখন অনেকটাই অসুস্থ। গিজমোকে বাড়িতে নিয়ে আসেন মোনারেজ। নিজের কাছে রেখেই কুকুরটিকে চিকিৎসা দিচ্ছেন তিনি।

এস/ আই.কে.জে/

প্রাণী কুকুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250