সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন

এবার নিজেই পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ১১ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়ার গুঞ্জন সত্যি হতে যাচ্ছে, তা অনেকটা নিশ্চিতই ছিল। আনুষ্ঠানিক ঘোষণাই বাকি ছিল কেবল। সেটাও শনিবার দিয়ে দিয়েছেন ফরাসি তারকা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওতে এমবাপ্পে নিশ্চিত করেছেন।

এক্সে পোস্ট করা নিজের ভিডিওতে এমবাপ্পে বলেছেন, ‘আমি আপনাদেরকে জানাতে চাই, পিএসজির হয়ে এটিই ছিল আমার শেষ মৌসুম। আমি আর মেয়াদ বাড়াচ্ছি না, এই যাত্রা আগামী কয়েক সপ্তাহেই শেষ হতে যাচ্ছে। রোববার পার্ক দে প্রিন্সেসে আমার শেষ ম্যাচ খেলব।’

পিএসজি ছেড়ে কোন ক্লাবে যোগ দিচ্ছেন তা অবশ্য এখনও খোলাসা করেননি মাত্র ১৯ বছর বয়সে দেশের হয়ে বিশ্বকাপ জেতা এ ফরাসি ফুটবল তারকা। তবে তার পরবর্তী গন্তব্য যে ফ্রান্সের বাইরে, সেটার ইঙ্গিত দিয়ে রেখেছেন। দেশের বাইরে নতুন চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছেন এমবাপ্পে, ‘কখনো ভাবিনি লিগ ওয়ান, নিজের দেশ ফ্রান্স ছাড়ার ঘোষণা দেওয়াটা এতো কঠিন হবে। কিন্তু আমার মনে হয় সাত বছর পর নতুন চ্যালেঞ্জ নেওয়াটা আমার জন্য দরকার ছিল।’

তবে জোর গুঞ্জন, মৌসুম শেষে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। শৈশব থেকে ক্লাবটি তার মনে আলাদা জায়গা করে আছে, এমন কথা হরহামেশাই শোনা গেছে এমবাপ্পের কণ্ঠে।

২০১৭ সালে মোনাকো থেকে ধারে পিএসজিতে খেলতে আসেন এমবাপ্পে। পরের মৌসুমে রেকর্ড ট্রান্সফার ফিতে তাকে স্থায়ীভাবে দলে ভেড়ায় পিএসজি। 

আরো পড়ুন: টাইগারদের শ্বাসরুদ্ধকর জয়

সাত বছর ধরে পিএসজির হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি, এখন পর্যন্ত ৩০৬ ম্যাচ গোল করেছেন ২৫৫টি। পাশাপাশি ১০৮টি গোলও করিয়েছেন এই ফরোয়ার্ড।

চলতি মৌসুমে এরই মধ্যে লিগ ওয়ান জিতেছে পিএসজি, গত ১২ মৌসুমে যা তাদের দশম লিগ ওয়ান শিরোপা। আর পিএসজির হয়ে সাত বছরের ক্যারিয়ারে এমবাপ্পের জন্য ষষ্ঠ লিগ ওয়ান শিরোপা এটি। এ সাত বছরে পিএসজির হয়ে তিনবার শিরোপার স্বাদ পেয়েছেন ফ্রেঞ্চ কাপেও। তবে, চ্যাম্পিয়নস লিগ শিরোপাটা অধরাই রয়ে গেছে এখনও।

সবশেষ গত ৯ই মে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে ছিটকে যায় পিএসজি। চ্যাম্পিয়নস লিগে এমবাপ্পের সর্বোচ্চ সাফল্য ২০১৯-২০ মৌসুমে ফাইনাল খেলা।

এসি/


পিএসজি এমবাপ্পে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250