সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন

ইউরোপিয়ান ফুটবল

পিএসজিকে বিভেদ সৃষ্টিকারী ক্লাব বললেন কিলিয়ান এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

পিএসজির সঙ্গে নতুন করে কোনো চুক্তি করতে চান না এমবাপ্পে। ইতোমধ্যেই পিএসজিকে এই বিষয়ে চিঠি দিয়তেও অবগত করেছেন ফ্রান্সের অধিনায়ক। তবে বিপত্তিটা বেঁধেছে সেখানেই। এমবাপ্পে চুক্তি নবায়ন করতে না চাওয়ার পরই বেকে বসেছে পিএসজি। 

সম্প্রতি পিএসজির ওপর সেই ঘটনার জেরে ক্ষোভ প্রকাশ করেছেন এমবাপ্পে। ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে পিএসজিকে বিভেদ সৃষ্টিকারী ক্লাব বলে উল্লেখ করেছেন এমবাপ্পে। গোলডটকমের এক প্রতিবেদনে জানা যায় এসব তথ্য। 

পিএসজিতে খেলেন বলে নিজেকে নিয়ে অনেক ‘গালগল্প’ ছড়ায় জানিয়ে এমবাপ্পে বলেন, আমি মনে করি, পিএসজিতে খেলে আমার তেমন একটা লাভ হচ্ছে না। কারণ এটা একটা বিভেদ সৃষ্টিকারী দল, বিভেদ সৃষ্টিকারী ক্লাব। সুতরাং এখানে অনেক বেশি গল্প ছড়াবে। এটা আমাকে বিরক্ত করে না।

এমবাপ্পে বলেন, পিএসজিতে খেলে তার তেমন লাভ হচ্ছে না। এজন্য জাতীয় দলে তিনি যেমন ধীরে ধীরে বেড়ে উঠেছেন, পিএসজি ‘তে তেমনটি হয়নি। 

এমবাপ্পে আরও বলেন, ভক্তরা আমার পারফরম্যান্স খাটো করে দেখে কিনা? হ্যাঁ, করে। কিন্তু এটাতে আমি তাদের দোষ দেই না। প্যারিসে তারা আমাকে প্রতিদিন দেখে, হয় জাতীয় দলে নয়তো পিএসজির হয়ে প্রতি সপ্তাহে। গেল বছরগুলোতে আমি অনেক গোল করেছি। এখানকার ফুটবল ভক্তদের জন্য বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখারই কথা।

আরো পড়ুন:টিভিতে দেখুন আজকের খেলা (৯ জুলাই ২০২৩)

ফরাসি অধিনায়ক আরও বলেন, আমি এখনও তরুণ এবং আমারও অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। মেসি-রোনালদো যা করেছেন, অন্য কিংবদন্তিরা যা করেছেন সেটাকে আমিও একসময় স্বাভাবিক হিসেবে দেখেছি। এটা ভোক্তা সমাজ। এখানে ‘ভালো হচ্ছে, তবে আরও ভালো করতে হবে।’ এমনটা বলা হয়।

এম/


পিএসজি কিলিয়ান এমবাপ্পে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250