মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক *** আজ থেকে সংসদ চলবে দুই বেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায় *** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না

ঘাসের উপর খালি পায়ে হাঁটার উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৩ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আগে মানুষ সকাল হলেই বেরিয়ে পড়তেন খালি পায়ে হাটতে। হেঁটে বেড়াতেন ঘাসের উপর। এখন আর সেই চল নেই। এখন জুতা পরেই সবাই হাঁটেন ঘাসের উপর। খালি পায়ে হাঁটার কথা কারও ভাবনাতেও আসে না। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘাসের উপর খালি পায়ে হাঁটার নানা উপকারিতা রয়েছে। চলুন জেনে নিই সেই বিশেষ উপকারিতাগুলো-

রোগ-প্রতিরোধ

মাটিতে পাওয়া শক্তিশালী জীবাণু প্রাকৃতিকভাবে অনাক্রম্যতা গড়ে তুলতে সাহায্য করে। জীবাণুগুলো ত্বকের মাধ্যমে আমাদের নখের নীচ থেকে আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের অন্ত্রের মাইক্রোফ্লোরাতে ভালো ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে। এতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

দৃষ্টিশক্তি

ঘাসের ওপর দিয়ে খালি পায়ে হাঁটলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। এছাড়া চোখের স্বাস্থ্যের জন্য সবুজ রং খুব উপকারী। তাই চোখের সুস্থতার জন্য প্রতিদিন সকালে ঘাসের ওপর দিয়ে হাঁটা উচিত।

মন-মেজাজ

খালি পায়ে ঘাসের উপর হাঁটলে এনডরফিন হরমোন ক্ষরণের পরিমাণ বেড়ে যেতে পারে। এই হরমোনটি ‘হ্যাপি’ হরমোন নামে পরিচিত। শরীরে পর্যাপ্ত পরিমাণে এই হরমোন থাকলে মনমেজাজ ফুরফুরে থাকে।

আরো পড়ুন : ওথেলো সিনড্রোম কী? এর লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে জেনে নিন

পায়ের ম্যাসাজ

পায়ের জন্য খুব ভালো ব্যায়াম হচ্ছে খালি পায়ে হাঁটা। এরফলে পায়ে শক্তি বৃদ্ধি পায়, পেশী মজবুত হয়, পায়ের রগ ও লিগামেন্টস, পায়ের গোড়ালি এবং পায়ের পাতায় শক্তি বৃদ্ধি পায়। খালি পায়ে ঘাসে হাঁটলে কোনো কোনো আঘাত নিরাময় হয়, হাঁটুর সমস্যা ভালো হয়, পিঠের সমস্যাও ভালো হয়ে যায়।

এলার্জির চিকিৎসায় 

সকালে শিশিরভেজা ঘাসের উপর হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী । এটাকে গ্রিন থেরাপিও বলেন অনেকে। এটি পায়ের নিচে কোমল কোষের সঙ্গে যুক্ত স্নায়ুকে সক্রিয় করে। সেই সংকেত পাঠায় মস্তিষ্কে। ফলে অ্যালার্জির মতো সমস্যা দূর করে।

দুশ্চিন্তা থেকে মুক্তি

সকালবেলা ঘাসের উপর খালি পায়ে হাঁটা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মনকে শান্ত করে। টেনশন ফ্রি করে খালি পায়ে হাঁটা। আজকাল ব্যস্ত জীবনযাপনে টেনশন ফ্রি থাকা দরকার। আর সেজন্য এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।

বুদ্ধি ও স্মৃতিশক্তি

মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে নিয়মিত খালি পায়ে হাঁটাহাঁটি শুরু করা উচিত বলে জানিয়েছেন রোগ বিশেষজ্ঞরা। এতে বুদ্ধি এবং স্মৃতিশক্তি বাড়ে।

এছাড়া খালি পায়ে ঘাসের ওপর দিয়ে হাঁটলে সূর্যের রশ্মি আমাদের দেহে ভিটামিন ডি যোগায়, ভিটামিন ডি আমাদের দেহের হাড় মজবুত করে এবং হাড়ের যে কোন সমস্যা রোধ করতে সাহায্য করে। তাই সুস্থ থাকতে সকালের অথবা বিকেলের মৃদু রোদে খালি পায়ে ঘাসের ওপর দিয়ে হাঁটা সকলের উচিত।

এস/ আই.কে.জে

উপকারিতা ঘাসের উপর খালি পায়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250