মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

‘সোনার তরী’তে আজ গাইবেন ওপার বাংলার শিল্পী মিমি রুমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সময়ের অত্যন্ত জনপ্রিয় ‘সোনার তরী’র ফেসবুক পেজে আজ বুধবার (১৩ই ডিসেম্বর) রাত ৯:০০টা (ভারতীয় সময় রাত ৮:৩০টায়) থেকে শুরু হতে যাচ্ছে রবীন্দ্র সংগীতের আসর' বাংলার মাটি বাংলার জল' পর্ব।

আজ ১১৭৪তম পর্বে, রবীন্দ্র সংগীত আসরে  একগুচ্ছ রবীন্দ্র সংগীত নিয়ে অনবদ্য সংগীত সন্ধ্যা উপহার দিতে ‘সোনার তরী’র ফেসবুক পেজে সরাসরি উপস্থিত থাকবেন ওপার বাংলার নন্দিত সংগীত শিল্পী মিমি রুমা । সংগীত শিল্পী মিমি রুমা গণমাধ্যম সহ বিভিন্ন মঞ্চে নিয়মিত অনুষ্ঠান করে সবার কাছে সমাদৃত হচ্ছেন।

আরো পড়ুন: শিল্পকলায় গণজাগরণ সংগীত উৎসব শেষ হচ্ছে আজ

‘সোনার তরী’র পরিচালক অসীম বাইন ও পরিকল্পক বর্ণালী সরকার আজকের পর্বে আমন্ত্রিত অতিথি শিল্পীকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি সকল দর্শক-শ্রোতাকে শিল্পীর অনন্য পরিবেশনা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

এসি/ওআ


‘সোনার তরী’ শিল্পী মিমি রুমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250