মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’

বলিউড

‘আশীকি’র জন্য কত পারিশ্রমিক পেয়েছিলেন রাহুল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

মহেশ ভাটের ‘আশীকি’ সিনেমা দিয়ে অভিষেক হয় রাহুল রয়ের, এক ছবি দিয়েই রাতারাতি পরিচিতি পান তিনি। ১৯৯০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি সুপারহিট হয়, ‘আশীকি’র গানগুলোও পায় ব্যাপক জনপ্রিয়তা। তিন দশকের বেশি সময় পর বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে ছবিটি নিয়ে অনেক অজানা কথা বলেছেন রাহুল।

রাহুলের মা ছিলেন লেখিকা। অভিনেতা জানান, তাঁর মায়ের অনুরোধেই তাঁকে ছবিতে নেন মহেশ ভাট। 


ছবি: সংগৃহীত

প্রথমবার মহেশ ভাটের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা স্মরণ করে রাহুল বলিউড হাঙ্গামাকে বলেন, ‘তখন সিনেমা জগতের কাউকেই চিনতাম না। দেখা হওয়ার চার কি পাঁচ মিনিটের মধ্যেই তিনি (মহেশ ভাট) আমাকে বলেন ছবিটিতে আমি অভিনয় করছি।’ 

অভিনেতা জানান, ‘আশীকি’ মুক্তির পর ব্যাপকভাবে প্রশংসিত হয়, নির্মাতারাও তাঁকে ছবিতে নেওয়ার জন্য উঠেপড়ে লাগেন। রাহুল বলেন, ওই সময়ে তিনি মাত্র ১১ দিনের মধ্যে ৪৭টি ছবিতে চুক্তিবদ্ধ হন।


ছবি: সংগৃহীত

বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল জানান, ‘আশীকি’ সিনেমায় অভিনয়ের জন্য ৩০ হাজার রুপি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। ‘আশীকি’কে অনেক অর্থেই ভারতীয় সিনেমার জন্য গুরুত্বপূর্ণ মনে করা হয়। সমালোচকেরা মনে করেন রোমান্স ও সংগীতের মিশেলে তৈরি অন্যতম সেরা হিন্দি সিনেমা এটি।

আরো পড়ুন: ‘আমরা প্রেম করছি’

গত কয়েক বছর আগে রাহুল অসুস্থতার কারণে খবরের শিরোনাম হন। ২০২০ সালে মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত হন। তবে এখন পুরোপুরি সুস্থ রাহুল আবারও কাজে ফিরেছেন।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250