সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

টি-টোয়েন্টি সিরিজ

৫ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৩

#

ভারতকে উড়িয়ে দিয়ে বাংলার মেয়েদের উল্লাস - ছবি: ফেসবুক থেকে নেওয়া

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবশেষ ম্যাচে ভারতকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ নিয়ে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে তৃতীয় জয় পেল টাইগ্রেসরা। এর আগে টিম ইন্ডিয়ার বিপক্ষে ২০১৮ সালে টানা দুটি টি-টোয়েন্টিতে জিতেছিল বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের ১০২ রানের জবাবে ১০ বল ও ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪২ রান করে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওপেনার শামিমা সুলতানা।

রান তাড়া করতে নেমে শামিমা অনেকক্ষণ ধরে হাল ধরে রেখেছিলেন। তাকে ১৪ রান করে নিগার সুলতানা জ্যোতি, ১২ রান করে সুলতানা খাতুন সঙ্গ দেন। দলীয় ৮৫ রানের সময় রানআউট হন এ ওপেনার। এরপর রিতু মনি ও নাহিদা আক্তারের ব্যাটে জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। নাহিদা ৬ বলে ১০ ও রিতু ৭ রান করেন।

এর আগে ৯ উইকেট হারিয়ে ১০২ রান করে ভারত। টস জিতে ব্যাট করতে নেমে ২০ রানের মাথায় ২ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে তারা। এরপর জেমিমাহ রদ্রিগেজ ও হারমানপ্রীতের ব্যাটে ঘুরে দাঁড়ায় সফরকারী দল। দুজনে মিলে গড়েন ৪৫ রানের জুটি। জেমিমাহ ২৮ রান করে বিদায় নিলেও হারমানপ্রীত করেন ৪০ রান।

১৫ ওভার শেষে ৩ উইকেটে ভারতের রান ছিল ৮৬। পরের ওভার থেকেই টাইগ্রেসদের বোলিং নৈপুণ্যে উইকেটের মিছিল শুরু হয় হারমানপ্রীতদের। ইনিংসের শেষ ৪ ওভারে ৬ উইকেট তুলে নেয় তারা, ভারত রান তোলে মাত্র ১২। তাতে ৯ উইকেট হারিয়ে ১০২ রান করতে সক্ষম হয় সফরকারী দল।

আরো পড়ুন: ফেভারিট যেই হোক, আমরা সিরিজ জিততে চাই: সাকিব

বাংলাদেশের হয়ে ১৬ রান খরচায় ৩ উইকেট নেন রাবেয়া খান। সুলতানা খাতুন ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। বাকিদের মধ্যে স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার পান একটি করে উইকেট।

এম/


টি-টোয়েন্টি সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250