রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির

২৩ জানুয়ারি থেকে স্মার্টকার্ড বিতরণের নির্দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

নির্বাচনের কারণে স্থগিত হয়েছিল স্মার্ট এনআইডি কার্ড তথা জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় আগামী ২৩শে জানুয়ারি থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) ফয়সাল কাদেরের সই করা নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

ইসির পাঠানো নির্দেশনায় বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারা দেশে মাঠ পর্যায়ে চলমান স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম গত বছরের ৩০শে অক্টোবরের মধ্যে শেষ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। 

এতে আরও বলা হয়, এ সময় যেসব উপজেলা ও থানা পর্যায়ে স্মার্ট কার্ড মুদ্রণপূর্বক পাঠানো হয়েছিল, কিন্তু বিতরণ কার্যক্রম শুরু হয়নি, তাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের পর বিতরণ কার্যক্রম শুরু করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: রোজার আগে শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচন: ইসি

ইসি আরও জানায়, স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম বন্ধ থাকা উপজেলা ও থানায় স্মার্ট কার্ড আগামী ২৩শে জানুয়ারি তারিখ থেকে কর্মপরিকল্পনা অনুযায়ী উপজেলাগুলো নির্ধারিত তারিখ অনুসারে বিতরণ কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ করা হয়েছে।

এসকে/ 

জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন (ইসি) স্মার্টকার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250