বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর স্পিকার হতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িক ভাবে শূন্য হয়ে পড়া হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর স্পিকারের পদ নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।

আজ শুক্রবার (৬অক্টোবর) এই তথ্য জানিয়েছে এএফপি।

এ সপ্তাহেই স্পিকারের পদ হারান ট্রাম্পের রিপাবলিকান পার্টির নেতা কেভিন ম্যাকার্থি। ডেমোক্র্যাটদের পাশাপাশি তার নিজ দলেরও ৮ আইনপ্রণেতা অনাস্থা ভোটে তার বিরুদ্ধে ভোট দেন। দলের নেতা-কর্মীরা ম্যাকার্থির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গ ও ডেমোক্র্যাট সরকারের সঙ্গে অতি মাত্রায় সহযোগিতার অভিযোগ এনেছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প বলেন, 'যেহেতু কংগ্রেসে আমার অনেক বন্ধু রয়েছে, তাই আমাকে সমন্বয়কারীর ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে।'

ট্রাম্প আরও জানান, দীর্ঘমেয়াদে কাউকে এই পদের জন্য না পাওয়া পর্যন্ত তাকে দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনার কথা বলা হয়েছে।

যেহেতু ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন, সে জন্য দীর্ঘমেয়াদে তিনি এই দায়িত্ব পালন করতে চান না।

তবে সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য বারবারা কমস্টক সিএনএনকে জানান, ট্রাম্প এই পদের জন্য অযোগ্য। কারণ ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি।

কমস্টক বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে, তিনি হাউসের নিয়মগুলো জানেন না। ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলে হাউসের নেতৃত্ব নেওয়া যায় না।'

আগামী মাসে ২০২০ এর প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে ট্রাম্প আগামী মার্চে বিচারের সম্মুখীন হবেন। এ মুহূর্তে ২০২৪ এর প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থীদের মধ্যে তিনিই সবচেয়ে এগিয়ে আছেন।

ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথির অব্যবস্থাপনা, জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনের ফল বদলানোর ষড়যন্ত্রসহ আরও কয়েকটি অভিযোগ রয়েছে।

এছাড়াও নিউইয়র্কে বাইডেন ও তার দুই সন্তানের বিরুদ্ধে প্রতারণা মামলা বিচারাধীন রয়েছে।

একে/


ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র স্পিকার হাউস অব রিপ্রেজেন্টেটিভস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

🕒 প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন

🕒 প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

Footer Up 970x250