বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের *** সারাদেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার *** নির্বাচন ঘিরে ভোটারদের উদ্দেশে তারেক রহমানের বিশেষ বার্তা *** আজকে নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা *** ভোট দিলেন প্রধান উপদেষ্টা *** নির্বিঘ্নে ভোট হলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান *** আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে জামায়াত আমির

হঠাৎ কী কারণে স্বামীর মত করে মুখোশ পরলেন শিল্পা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বলিউডের প্রথম সারির অভিনেত্রী ও জনপ্রিয় মুখ শিল্পা শেঠী। বিনোদনের দুনিয়ায় প্রায় তিন দশকের কর্মজীবন পূর্ণ করতে চলেছেন ‘ধড়কন’ খ্যাত নায়িকা। সৌন্দর্যের নিরিখে তাঁর নামডাক কম নয়। বয়সে পঞ্চাশের কাছাকাছি পৌঁছে গেলেও এখনও নতুন প্রজন্মের নায়িকাদের অনায়াসে টেক্কা দিতে পারেন তিনি।

তা সত্ত্বেও জনসমক্ষে নিজের মুখ ঢাকলেন শিল্পা। সম্প্রতি কালো এলইডি মাস্কে মুখ ঢেকে স্বামী রাজ কুন্দ্রর সঙ্গে ডিনার ডেটে যেতে দেখা গেল নায়িকাকে। 

২০০৯ সালে ব্যবসায়ী ও শিল্পপতি রাজ কুন্দ্রকে বিয়ে করেন শিল্পা। পেশাগতভাবে বিনোদন জগতের সঙ্গে যুক্ত না হলেও শিল্পার স্বামী হওয়ার দৌলতে প্রচারের আলোয় থাকেন রাজ। যদিও বিতর্কের কারণে গত কয়েক বছর ধরে শিরোনামে থেকেছেন তিনি।

অতিমারির সময় থেকে রকমারি সব মাস্ক পরা শুরু করেছেন রাজ। স্রেফ নাক ও মুখ নয়, গোটা মাথা ও মুখ ঢাকা মাস্ক পরে জনসমক্ষে বেরোতেই বেশি দেখা যায় রাজকে। 

সম্প্রতি স্বামীকে দেখে একই রাস্তায় হাঁটলেন শিল্পাও। কালো পোশাকের সঙ্গে হেলমেটের মতো কালো এলইডি মাস্কে মুখ ও মাথা ঢেকে ডিনার ডেটে গেলেন অভিনেত্রী। শিল্পা ও রাজের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটাগরিকদের মধ্যে হাসির রোল। যুগলের এই ‘ফ্যাশন’ অত্যন্ত নিম্নরুচির বলেই মন্তব্য নেটাগরিকদের একটা বড় অংশের।

আরো পড়ুন: কত টাকা জরিমানা দিলেন ব্রিটনি স্পিয়ার্স

অন্যদিকে, পেশায় ব্যবসায়ী হলেও এখন বলিউডে পা রাখার পরিকল্পনা রয়েছে রাজের। বছর দুয়েক আগে পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় তাঁর। যার জেরে দীর্ঘ সময় হাজতবাসও হয় রাজের।

যদিও পরে জামিন পান তিনি। জেল থেকে ছাড়া পেলেও জীবনের ওই অধ্যায় নাকি ভোলেননি শিল্পার স্বামী। সেই কারণেই সিনেমার পর্দায় সেই অধ্যায় তুলে ধরার পরিকল্পনা করেছেন তিনি।

তৈরি করতে চলেছেন নিজের জীবনীচিত্র। ওই বায়োপিকেই দেখা যেতে চলেছে রাজের জীবনের কঠিন অধ্যায়। নিজের জীবনীচিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন রাজ নিজেই।

এক সাক্ষাৎকারে শিল্পাকে রাজের এই বায়োপিক সংক্রান্ত পরিকল্পনা নিয়ে প্রশ্নও করা হয়। অবশ্য ওই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি শিল্পা।

এসি/ আই. কে. জে/ 




শিল্পা শেঠী মুখোশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250