সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো

স্মৃতিশক্তি বাড়াবে যে সুগন্ধি!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

স্মৃতিশক্তি বাড়াবে যে সুগন্ধি!

চেষ্টা করেও কিছু মনে রাখতে পারছেন না। কিংবা পুরনো কথা মনে থাকলেও সকালে কী দিয়ে ভাত খেয়েছেন, তা মনে করতে পারছেন না। আবার বাজার করতে গিয়ে এটা-ওটা আনতে ভুলে যাওয়া কিংবা দূর সম্পর্কের কোনও আত্মীয়ের সঙ্গে হঠাৎ রাস্তায় দেখা হলেও চিনতে না পারার মতো সমস্যা দেখা যায় অনেকের। স্মৃতিভ্রম যে কতটা বিপদজনক হতে পারে, তার উদাহরণ হল ডিমেনশিয়া।

ঠিক কী কারণে এই রোগ হয়, তা বলা মুশকিল। চিকিৎসা পদ্ধতিও বেশ দীর্ঘ। তবে ‘ইউসিআই সেন্টার ফর দ্য নিউরোবায়োলজি অফ লার্নিং অ্যান্ড মেমোরি’র করা একটি গবেষণা বলছে, বিশেষ কিছু এসেনশিয়াল অয়েলের সাহায্যে স্নায়ুর এই ধরনের জটিলতাকে প্রতিরোধ করা যায়। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

আরো পড়ুন: অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করা কি নিরাপদ

ঘটে যাওয়া কোনও বিষয় মনে রাখতে সমস্যা হচ্ছে এমন মানুষদের নিয়ে ছ’মাস ধরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক সমীক্ষা শুরু করেন। তাঁদের শোয়ার ঘরে নিয়মিত কিছু সুগন্ধি তেল রেখে আসা হয়। নির্দিষ্ট সময় পরে অংশগ্রহণকারীদের মধ্যে আশানুরূপ ফল দেখতে পান গবেষকেরা।

অংশগ্রহণকারীদের ঘরে গোলাপ, ল্যাভেন্ডার, কমলালেবু, ইউক্যালিপটাস, পাতিলেবু, পিপারমেন্ট এবং রোজ়মেরির মতো ৬টি আলাদা গন্ধের এসেনশিয়াল অয়েল রাখা হয়। ঘুমোনোর ঘণ্টা দুয়েক সেই ঘ্রাণ নিতে বলা হয়। যার ফলে রাতে সকলেই নিরবচ্ছিন্ন ভাবে ঘুমোতে পেরেছেন বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

ইউসিআই-এর দেওয়া একটি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, “এর আগেও সুগন্ধি নিয়ে গবেষণা করতে গিয়ে দেখা গিয়েছে, দীর্ঘ সময় ধরে প্রায় ৪০ রকম আলাদা আলাদা গন্ধ অনেকেরই স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করেছে। এই গন্ধ-চিকিৎসাই ডিমেনশিয়ার মতো দুরারোগ্য ব্যধিকে ঠেকিয়ে রাখার কাজে আশার আলো দেখাচ্ছে।”

এসি/ আই.কে.জে.


স্মৃতিশক্তি সুগন্ধি!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250