বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান

সৌদি প্রধানমন্ত্রী সালমানের সঙ্গে দেখা করেছেন অ্যান্টনি ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

ইসরায়েলের সঙ্গে হামাসের চলমান সংঘাতের মধ্যেই সৌদি আরবের প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

আজ রোববার (১৫অক্টোবর) এক মার্কিন কর্মকর্তার বরাতে এএফপি জানায়, আরব সফরের অংশ হিসেবে রিয়াদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রাসাদে তার সঙ্গে দেখা করেছেন ব্লিঙ্কেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে অনুপ্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনি সংগঠন হামাস। এর প্রতিক্রিয়ায় টানা ৮ দিন ধরে গাজা উপত্যকায় ব্যাপকভাবে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামাসকে ঠেকাতে ইসরায়েলকে সামরিক সহযোগিতা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

সহিংসতা শুরুর আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে অগ্রগতির কথা জানিয়েছিলেন সৌদি যুবরাজ। ইসরায়েল ২০২০ সালে ৩ টি আরব রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। সৌদি স্বীকৃতি ইসরায়েলের জন্য একটি মাইলফলক।

আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক ফিলিস্তিনি স্বার্থকে আরও দুর্বল করে তোলে। অনেক বিশ্লেষক মনে করেন, সৌদির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের ঘোষণার প্রতিবাদ হিসেবেই হামাস এ আক্রমণ করেছে।

ইসরায়েলের সঙ্গে হামাসের চলমান সংঘাতে সৌদির সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপন প্রক্রিয়া পিছিয়ে পড়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রেও সৌদি যুবরাজ ব্যাপকভাবে বিতর্কিত। মার্কিন গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র-ভিত্তিক সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন সৌদি যুবরাজ সালমান।

প্রেসিডেন্ট জো বাইডেন একসময় সৌদি আরবের তীব্র সমালোচনা করলেও গত বছর সৌদি সফরের পর যুবরাজ সালমানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন তিনি। সেসময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভ হয়েছিল।

একে/

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ

🕒 প্রকাশ: ০৯:০৪ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

🕒 প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

Footer Up 970x250