শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

সকালের যে রুটিনে কমবে তলপেটের মেদ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

সবার জন্যই পেটের মেদ অস্বস্তিকর বিষয়। এর উপরিভাগের মেদ কমলেও তলপেটেরটা কমানো মুশকিল। তাই এ নিয়ে দুশ্চিন্তার কোনো শেষ নেই। তবে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। জেনে নিন সেসব কৌশল:

১. প্রথমেই সকালে ঘুম থেকে উঠে শরীরকে হাইড্রেট করতে হবে। এর জন্য পর্যাপ্ত পানি পান করা গুরুত্বপূর্ণ। প্রতিদিন এক গ্লাস কুসুম গরম পানির সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে নিন। এটি নিয়মিত সকালে খালি পেটে পান করুন। এই পানি পেটের মেদ কমাতে অত্যন্ত উপকারী।

আরো পড়ুন : জানেন কি, কোন অভ্যাসগুলো আপনার বয়স দ্রুত বাড়িয়ে দিচ্ছে?

২. নিয়মিত শরীরচর্চা করুন। সকালে নাস্তার আগে শরীরচর্চা করলে উপকার পাওয়া যায়। এটি মেদ হওয়ার প্রবণতা কমিয়ে দেয়। ফলে শরীর ও মন দুটোই ভালো থাকে। তাই নিয়মিত সকালে ১৫ থেকে ২০ মিনিট শরীরচর্চা করুন।

৩. প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ধ্যান করুন। এটি আপনার স্ট্রেস কমাতে সাহায্য করবে। এছাড়া স্ট্রেসের কারণে মেদ বেড়ে যায়।

৪. শরীরের ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখতে হবে। এর জন্য হাই প্রোটিনযুক্ত ব্রেকফাস্ট খেতে হবে। এটি শরীরে মেটাবলিজম বাড়াতে সহায়তা করে। এছাড়া প্রতিদিনের ডায়েটে টক দই, প্রোটিন স্মুদি, ডিমের সাদা অংশ ও টোফু যোগ করুন।

এস/ আই. কে. জে/ 

সকাল পানি তলপেটের মেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250