বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

শত কিলোমিটার সড়ক তৈরি হলো মাত্র ১০০ ঘণ্টায়!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৯ পূর্বাহ্ন, ২৩শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

সড়ক অবকাঠামো শিল্পের দক্ষতাকে তুলে ধরে ধরতে ভারতে মাত্র ১০০ ঘণ্টায় তৈরি হলো শত কিলোমিটার গাজিয়াবাদ-আলিগড় এক্সপ্রেসওয়ে। এ কম সময়ের মধ্যেই মহাসড়কটির পিচ ঢালাই কাজ শেষ হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এ নিয়ে এক বিবৃতিতে ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় জানায়, এ কৃতিত্ব ভারতের সড়ক অবকাঠামো শিল্পের দক্ষতাকে তুলে ধরে।

ভার্চ্যুয়ালি দেওয়া এক ভাষণে ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেন, এই সড়কটি গাজিয়াবাদ এবং আলিগড়ের ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরো পড়ুন: একসঙ্গে ৫৮০০ জনের বসার ব্যবস্থা আছে যে পাহাড়ী রেস্টুরেন্টে

এদিকে টুইট থ্রেডের প্রতিক্রিয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাইওয়ে রুটে এটি উল্লেখযোগ্য অর্জন। এটি উন্নত অবকাঠামোর জন্য গতি এবং আধুনিক পদ্ধতি গ্রহণ উভয়কেই দেওয়া গুরুত্ব প্রকাশ করে।

এম এইচ ডি/আইকেজে 

শত কিলোমিটার সড়ক ভারত গাজিয়াবাদ-আলিগড় এক্সপ্রেসওয়ে মহাসড়ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250