শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

ললিত মোদিকে বিয়ে করতে চেয়েছিলেন সুস্মিতা সেন!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

কখনও তার ব্যক্তিগত জীবন নিয়ে, কখনো বা নতুন ছবির খোঁজে। ৪৭ বছর বয়সী এ অভিনেত্রীকে দেখা যায় প্রাণোচ্ছ্বল। প্রথম ভারতীয় বাঙালি হিসেবে মিস ইউনিভার্সের মুকুট লাভ করা সুস্মিতা সেনকে নিয়ে নেটিজেনদের আগ্রহ বরাবরই থাকে তুঙ্গে। 

সম্পর্কের ব্যাপারে তার তেমন একটা রাখঢাক নেই বললেই চলে। যা করেন, যা বলেন সবই যেন খোলা ডায়েরির মতোই সবার সামনে চলে আসে। কিছুদিন আগে তো এমনও শোনা গিয়েছিল গোপনে বিয়ে করে ফেলেছেন সুস্মিতা। কিন্তু কার সঙ্গে? তার ধনকুবের প্রেমিক ললিত মোদি নয়তো?

নেটিজেনদের অনুমানকে অবজ্ঞাও করার সুযোগ নেই। বাস্তবে ভারতীয় ধনকুবের ললিত মোদির সঙ্গে দারুণ প্রেম চললেও তা বিয়ে পর্যন্ত গড়িয়েছিল কি না তা নিয়ে মুখ খুলেছেন খোদ সুস্মিতাই। 

আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিতের সঙ্গে বিয়ের খবরকে গুজব বলে হাওয়ায় উড়িয়ে দিয়েছেন তিনি। সাফ বলে দিয়েছেন, ‘যদি আমি কাউকে বিয়ে করতে চাই, তাহলে তাকেই বিয়ে করব। চেষ্টা করতে যাব না। আমি যা করব ভেবে করি। না করার হলে কেউ বললেও করব না।’

ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তেমনটিই খোলাখুলিভাবে বলে দিলেন সুস্মিতা।

জীবনে অগণিত প্রেম এলেও কোনো প্রেমই ‘লং লাস্টিং’ হয়নি। অসম এই প্রেমকে নিয়ে যতটা আগ্রহ ছিল মানুষের, ততটা যেন দেখাই যায়নি সুস্মিতার মাঝে। যখন সম্পর্কে ছিলেন তখন তার কাছে ললিতই যেন হয়েও ওঠেছিল পৃথিবী। কিন্তু প্রাক্তন হয়ে যাওয়ার পর কোথায় গেল সেই মানুষটা। 

প্রেম যেন এমনই। সুস্মিতা কি তবে গোল্ডডিগার? নিজের সুখে থাকার মন্ত্র খুঁজতেই কি এমনটি করেছিলেন তিনি? তা জানতে চাওয়ার আগেই তিনি নিজেই পরিষ্কার করেন ধোঁয়াশা। সুস্মি বলেন, ‘আমি সোনা নয়, হিরে ভালোবাসি। তবে, ওটা একটা অন্য সময়, অন্য অভিজ্ঞতা ছিল। এমনটা হয়েই থাকে’।

আরো পড়ুন: আবারও সানি লিওনের ভিডিও ভাইরাল!

যদিও গত বছর ললিতের সঙ্গে সুস্মিতার অন্তরঙ্গ মুহূর্তের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পরিণয়ে যাওয়ার খবরও চাউর হয় অনামিকা আঙুলে আংটি থাকায়। তবে সবকিছুকে ছাপিয়ে সুস্মিতাকে দেখা গেছে তার প্রাক্তন বন্ধু রহমান শোলের সঙ্গে।

ললিতের সঙ্গে প্রেম চলার সময় তাদের মাঝে যোগাযোগ কম থাকলেও বর্তমানে বাঙালি এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে রহমানের হাত ধরে ঘুরে বেড়াতে।

কিন্তু তাদের সম্পর্ক নিয়ে মুখ খুলতে রাজি নন তিনি। তবে সময়ই বলে দেবে তাদের প্রেমের জল কতদূর গড়ায়।

এসি/ আই. কে. জে/ 



সুস্মিতা সেন ললিত মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250