রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, আটক ৩

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রেললাইনে বোমা বিস্ফোরণের সময় ৩ নাশকতাকারীকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ। তারা রেললাইন লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করছিল।

রোববার (২৪শে ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান।

আটকরা হলেন- জয়নাল, হাবিবুর রহমান ও হাসান। তারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। আটকদের বিস্তারিত পরিচয় খতিয়ে দেখছে পুলিশ।

এসআই মোখলেসুর রহমান জানান, আমরা সকাল থেকে রেলওয়েজুড়ে কড়া নিরাপত্তা দিচ্ছিলাম। এর মধ্যে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে রেললাইন লক্ষ্য করে ৩ নাশকতাকারী হাতবোমা বিস্ফোরণে ঘটানোর চেষ্টা করছিল। আমরা তাদের হাতেনাতে আটক করেছি। তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন।

ওআ/

বিস্ফোরণ আটক বোমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250