সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র সফর

রিয়ালের পর এসি মিলানকেও হারাল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩

#

আনসু ফাতির গোলে জিতেছে বার্সেলোনা - ছবি: সংগৃহীত

জয় দিয়েই যুক্তরাষ্ট্র সফর শেষ করল বার্সেলোনা। আজ প্রাক্–মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচে ইতালিয়ান ক্লাব এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাবটি। আনসু ফাতির করা দারুণ এক গোল জিতিয়েছে বার্সাকে।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবদে এজ্জালজুলির বদলি হিসেবে মাঠে নামেন ২০ বছর বয়সী ফাতি। ১০ মিনিট পরেই গোল পেয়ে যান তরুণ বার্সা উইঙ্গার। লেফট ব্যাক আলেহান্দ্রো বালদেকে নিয়ে মিলানের রক্ষণের ডান প্রান্তটাকে তটস্থ করে রেখেছিলেন ফাতি। ৫৫ মিনিটে পাওয়া গোলটিও দুজনের বোঝাপড়ার ফসল। বালদের কাছ থেকে বল পেয়েই মিলানের পেনাল্টি বক্সের ভেতর থেকে দারুণ এক বাঁকানো শটে দূরের পোস্টে গোল পেয়ে যান ফাতি।

যুক্তরাষ্ট্র সফরে ঠিক আগের ম্যাচে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছিল বার্সা। সেই ম্যাচের শুরুর একাদশের সাতজনকে বেঞ্চে বসিয়ে আজ ম্যাচ শুরু করেছিলেন জাভি হার্নান্দেজ। তবে তাতে তেমন কোনো উনিশ-বিশ হয়নি। বার্সা আজও লাস ভেগাসে শুরু থেকেই আক্রমণের পর আক্রমণে তছনছ করেছে মিলানের রক্ষণভাগ। ফাতি মাঠে নামার আগে রাফিনিয়া ও এজ আবদেরা ব্যতিব্যস্ত রেখেছিলেন মিলানকে।

তবে এসি মিলানও বেশ কয়েকবার পরীক্ষা নিয়েছে বার্সার রক্ষণের। বার্সার জয়ে ভূমিকা রেখেছেন গোলরক্ষক ইনিয়াকি পেনিয়াও। ১৭ মিনিটে দারুণ এক সেভ করেছেন ২৪ বছর বয়সী গোলরক্ষক।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (২ আগস্ট ২০২৩)

লা লিগা শুরু হবে আগামী ১৩ আগস্ট। তার আগে ৮ আগস্ট ঘরের মাঠে হোয়ান গাম্পার ট্রফিতে ইংলিশ ক্লাব টটেনহামের বিপক্ষে খেলবে বার্সা। প্রাক্–মৌসুমে এ পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বার্সা, জিতেছে তিনটিতেই। অন্য ম্যাচটিতে আর্সেনালের কাছে ৫-৩ গোলে হেরেছে কাতালান ক্লাবটি।

এম/


যুক্তরাষ্ট্র বার্সেলোনা লা লিগা এসি মিলান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250