বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে এরদোয়ানের কুশল বিনিময়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ৪ঠা জুন ২০২৩

#

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী- ছবি: সংগৃহীত

তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শনিবার শপথ নিলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার শপথ অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা।

আঙ্কারার গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে শপথ অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে কুশল বিনিময় করেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।

রাষ্ট্রপতির সঙ্গে সফরে থাকা তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, বিশ্বের ৭৭টি দেশের নেতারা স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৫টায় এই শপথ অনুষ্ঠানে অংশ নেন। এছাড়াও অনুষ্ঠানে ন্যাটো এবং ইসলামিক সহযোগিতা সংস্থা-ওআইসি’সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: নতুন ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এর আগে, গত বৃহস্পতিবার রাতে ছয় দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপ্রধান সাহাবুদ্দিন।  সফরকালে রাষ্ট্রপতি আঙ্কারায় শেরাটন আঙ্কারা হোটেলে অবস্থান করছেন।

আগামী ৬ জুন সন্ধ্যায় একটি ভিভিআইপি বিমানে (ফ্লাইট নং বিজি ২০৮) রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

এম/



রাষ্ট্রপতি সাহাবুদ্দিন. এরদোয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250