বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে রুশ চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

 সোমবার (২ অক্টোবর) রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শুরু হয়েছে রুশ চলচ্চিত্র উৎসব ও আলোকচিত্র প্রদর্শনী। রাশিয়ান কালচারাল সেন্টার, রাশিয়ান সোসাইটি ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানের প্রথম দিন প্রদর্শিত হয় রুশ চলচ্চিত্র `ব্যালাদ অব আ সোলজার’। উৎসবের দ্বিতীয় ও শেষ দিনে আজ (০৩ অক্টোবর) প্রদর্শিত হবে ‘হার্ট অব আ ডগ’ ও ‘পাইরেটস অব দ্য এক্স এক্স সেঞ্চুরি’। চলচ্চিত্র ছাড়া এ আয়োজনে রয়েছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনীও। বাংলাদেশের স্বাধীনতার পর রুশ সেনারা দেশের বিভিন্ন অঞ্চলে মাইন অপসারণে সরকারকে সাহায্য করেছিলেন। পাশাপাশি রুশ নাবিকেরা সদ্য স্বাধীন বাংলাদেশের নৌবাহিনী গঠনেও ভূমিকা রেখেছিলেন। সেসব বিষয়কে উপজীব্য করেই এ আলোকচিত্র প্রদর্শনী।

গতকাল (২ অক্টোবর)  উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকসান্দর মান্ডিৎস্কি। বিশেষ অতিথি ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন ফাতিনাজ ফিরোজ, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইউনুছ মিয়া, রাশিয়ান কালচারাল সেন্টারের প্রধান পাভেল আলেকজান্দ্রেভিচ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের চেয়ারম্যান চলচ্চিত্র পরিচালক মতিন রহমান প্রমুখ। 

প্রধান আলোচক ছিলেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। সভাপতিত্ব করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনিরুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে রুশ রাষ্ট্রদূত মুক্তিযুদ্ধকে স্মরণ করে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সাংস্কৃতিক সম্পর্ক পুরোনো। সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে দুই দেশের মানুষ একে অন্যকে জানতে পারেন। সে ধারা অব্যাহত রাখতেই এ চলচ্চিত্র উৎসবের আয়োজন। আশা করি, আমাদের বন্ধুত্ব আরও দৃঢ় হবে।’

একে/

রুশ চলচ্চিত্র উৎসব স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে রাশিয়ান কালচারাল সেন্টার রাশিয়ান সোসাইটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250