বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

রণবীরের যে ভুল মানতে পারছেন না নেটিজেনরা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লাক্ষাদ্বীপের পরিবর্তে ভুল করে মালদ্বীপের ছবি পোস্ট করে বলিউড অভিনেতা রণবীর সিং লেখেন, ‘চলুন ভারতের দ্বীপে যাই। এ বছর ভারতীয় সংস্কৃতিকে উদযাপন করি’। রনবীরের এমন ভুলে এবং ভারতের দ্বীপপুঞ্জের হয়ে প্রচার চালাতে গিয়ে তোপের মুখে পড়েছেন অভিনেতা রণবীর সিং। পড়েছেন নেটিজেনদের সমালোচনার মুখে।

মালদ্বীপ নাকি লাক্ষাদ্বীপ– পর্যটন কেন্দ্র হিসেবে কোনটি সেরা, তা নিয়ে নেটদুনিয়ায় চলছে বিতর্ক। 

রণবীর ওই পোস্ট মুছে দিলেও স্ক্রিনশট ইতিমধ্যে ভাইরাল হয়েছে। নেটিজেনদের বক্তব্য, কী করে এমন করতে পারেন রণবীর? লাক্ষাদ্বীপের প্রচার করছেন মালদ্বীপের ছবি দিয়ে!

আরো পড়ুন: ব্যক্তিগত উদ্যোগে প্রতিশ্রুতি পূরণ করতে চান মাহি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফর ও সেখানকার পর্যটনের প্রচার নিয়েই আপত্তি মালদ্বীপের। দেশটির এক নেতার দাবি, নাম না নিলেও মালদ্বীপকে ‘হেয়’ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। পাল্টা জবাবে ভারত ও নরেন্দ্র মোদিকে আক্রমণ করতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। 

অভিনেতা রণবীর সিং-কে আগামিতে দেখা যাবে রোহিত শেট্টির 'সিংহম এগেন', ফারহান আখতারের 'ডন থ্রি' এবং এস শঙ্করের পরবর্তী ছবিতে। ২০২৩-এ আলিয়ার সঙ্গে জুটি বেঁধে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ নিয়ে হাজির হয়েছিলেন নায়ক। যা বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। 

সূত্র:হিন্দুস্তান টাইমস 

এসি/ আই. কে. জে/ 



রণবীর নেটিজেনরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250