শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

যে খাবারগুলো কিডনি পরিষ্কারে সহায়তা করে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কিডনি একটি অঙ্গ, যা প্রস্রাবের গঠন এবং শরীরের বিপাকীয় বর্জ্য নিঃসরণ নিশ্চিত করে রক্ত পরিষ্কার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডায়েটে কিছু খাবার যোগ করা কিডনিকে ভালভাবে পরিষ্কার করতে এবং কার্যকারিতা বাড়াতে সহায়তা করতে পারে। চলুন জেনে নিই এমন কয়েকটি খাবারের নাম যা কিডনি পরিষ্কার করতে সহায়তা করবে-

পানি : কিডনি পরিষ্কার এবং ডিটক্সিফাই করতে পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে নিয়মিত পর্যাপ্ত পানি পানের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। 

ক্যানবেরি:  স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে,ক্যানবেরি ফল এবং ক্যানবেরি জুস খাওয়া মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধে সাহায্য করতে পারে।  

আরো পড়ুন : আতা ফলের শত গুণ

চর্বিযুক্ত মাছ : স্যামন, টুনা জাতীয় চর্বিযুক্ত মাছ খাওয়া কিডনির স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করতে পারে। ভারতীয় ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের একটি সমীক্ষা অনুসারে, ওমেগা থ্রি চর্বি সমৃদ্ধ খাবার খাওয়া রক্তে চর্বির মাত্রা এবং রক্তচাপ কিছুটা কমাতে সাহায্য করতে পারে। উচ্চ রক্তচাপ কিডনি রোগের ঝুঁকির কারণ। প্রাকৃতিক উপায় উচ্চ রক্তচাপ কমানোর উপায় খুঁজে পাওয়া কিডনিকে রক্ষা করতে সাহায্য করতে পারে।

সাইট্রাস ফল : লেবু বা কমলা খেলে শরীরে আর্দ্রতা বজায় থাকে। এসব ফল কিডনি থেকে টক্সিন বের করে দিতেও সাহায্য করতে পারে। এসব ফলে উচ্চ মাত্রার সাইট্রেটের উপস্থিতির কারণে এটি হয়, যা কিডনিতে পাথর জমা প্রতিরোধে সহায়তা করতে পারে।

শসা : শসাতে পানির পরিমাণ বেশি থাকে। খাদ্যতালিকায় শসা যোগ করলে শরীর সতেজ ও হাইড্রেট থাকবে । তাছাড়া, শসার মধ্যে মূত্রবর্ধক একটা প্রভাব রয়েছে, যা কিডনিতে পাথর প্রতিরোধে এবং কিডনি ভালোভাবে কাজ করতে সাহায্য করে।

সেলারি : সেলারি কম-ক্যালোরিযুক্ত সবজি যা প্রাকৃতিক মূত্রবর্ধক হিসাবে , প্রস্রাবের উৎপাদন বাড়াতে সাহায্য করে এবং শরীর থেকে টক্সিন বের করে দেয়।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এস/ আই. কে. জে/ 

কিডনি সহায়তা পরিষ্কারে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250