শুক্রবার, ২০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

প্রার্থিতা ফিরে পেয়ে যা বললেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রার্থিতা ফিরে পেয়েই নির্বাচন কমিশনকে বিশ্বাস করতে শুরু করেছেন। তিনি বলেন, জেদ একদম পূরণ হয়েছে। আমি আমার জায়গা থেকে সৎ ছিলাম এবং আজকে সেটারই প্রতিদান পেলাম। আমার শতভাগ বিশ্বাস এ নির্বাচন কমিশনের আন্ডারে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন : মনোনয়ন ফিরে পেলেন চিত্রনায়িকা মাহি

মাহি বলেন, এবারে নির্বাচনে আমার আসনে একটা হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে। কারণ সেখানে আমার জনপ্রিয়তা অনেক বেশি। এলাকার লোকজনই আমাকে জোর করে বলেছেন, না আপনাকে নির্বাচন করতে হবে। কারণ তারা জানে আমি একজন মাঝি, যদিও আমি নৌকা পাইনি এখনো। তারা আমাকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায়। তারা চায় আমি বিপুল ভোটের মাধ্যমে জিতে নৌকার মাঝি হই। তারা আমাকে খুব করে চায়।

তিনি আরও বলেন, মাঠে চাপ তো অবশ্যই আছে। কারণ কে চাইবে হেরে যেতে। আমরা কখনো হারতে পছন্দ করিনা এবং চাইও না। আমি সেই জায়গাটা ধরে রাখতে চেষ্টা করব। কারণ আমি বরাবরই যোদ্ধা। যুদ্ধ করেই আসলে জিতব। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে নির্বাচনটা হবে। রাজশাহী-১ আসনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। এবং আমি বিপুল ভোটে জয়ী হব।

উল্লেখ্য, মূলত জেলা রিটার্নিং কর্মকর্তা এক শতাংশ ভোটারের গরমিল থাকায় তার আবেদন বাতিল করেছিলেন।

এস/  আই.কে.জে

মাহিয়া মাহি নির্বাচন কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250