শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

মেয়ে সন্তানের বাবা হতে চান মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৩

#

মেসি ও তার পরিবার। ছবি : সংগৃহীত

আরো একবার বাবা হতে চান লিওনেল মেসি। ফুটবল ক্যারিয়ারে সবকিছুই অর্জন করেছেন লিওনেল মেসি। যে শিরোপা নিয়ে তার সবচেয়ে বেশি আক্ষেপ ছিল সেটাও গত বছর কাতারে বিশ্বকাপ জয়ের মাধ্যমে পূর্ণ করেছেন। ব্যক্তিজীবনেও দারুণ সফল তিনি। স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো ও তিন ছেলেকে নিয়ে সুখের সংসার মেসি। তবে সেই সুখের মাঝেই একটা অভাব বোধ করেন মেসি। 

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ডের আশা, এবার যেন তার পরিবারের কোল আলো করে জন্ম নেয় একটি মেয়ে। আর্জেন্টাইন ভিত্তিক ওলগা নামক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি।

সম্প্রতি আর্জেন্টাইনভিত্তিক 'ওলগা' নামক এক ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেখানে কন্যাসন্তানের বাবা হওয়ার মনোবাসনার কথা জানিয়েছেন ইন্টার মায়ামি তারকা।

সাক্ষাৎকারে আর্জেন্টাইন মহাতারকাকে প্রশ্ন করা হয়, আরো একটি সন্তান চান কি না? মেসি জবাবে বলেন, 'আমরা আরো একটি সন্তান নিতে চাই। দেখি এবার মেয়ে হয় কি না। আন্তোনেলা একজন ভালো মা। আমি তার প্রতি মুগ্ধ। সে ২৪ ঘণ্টা সন্তানদের সঙ্গে থাকে। ভ্রমণ, খেলা, প্রাক-মৌসুম, জাতীয় দলের কারণে আমাদের বেশিরভাগ সময় দূরে থাকতে হয়।' 

মেসি-রোকুজ্জো দম্পতির কোলজুড়ে বড় সন্তান থিয়াগো এসেছে ২০১২ সালে। তিন বছর পর জন্ম নেয় মাতেও এবং এর তিন বছর পর তাদের ঘর আলো করে আসে তৃতীয় ছেলে চিরো। এই দম্পতি যে দীর্ঘদিন ধরে মনে মনে কন্যা সন্তান কামনা করছেন, তা মেসি নিজেই মুখেই বললেন। 

এসকে/ 

লিওনেল মেসি ইউটিউব আন্তোনেল্লা রোকুজ্জো মেয়ে সন্তান সাক্ষাৎকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250