বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

মেকআপ ছাড়াই নেটিজেনদের নজর কাড়লেন দীপিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৮ অপরাহ্ন, ২৬শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

দীপিকা পাড়ুকোনের নাম শুনলেই বলিউড ভক্তদের মনে ভেসে ওঠে একগাল স্নিগ্ধ হাসি ও আত্মবিশ্বাসে ভরপুর একজন সুন্দরী নারীর কথা। রুপালি পর্দায় গ্ল্যামার লুকের জন্য যিনি সব সময়েই আলোচনার শীর্ষে থাকেন। সম্প্রতি তার নো-মেকআপ লুকের জন্য আলোচনায় রয়েছেন দীপিকা।

বিশ্বব্যাপী সমাদৃত বলিউড অভিনেত্রীদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। এই অভিনেত্রীর অন্যন্য স্টাইল, পোশাক ও চুলের ধরন অনেক ভক্ত-অনুরাগীদের কাছে কৌতূহলের বিষয়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি সেলফি শেয়ার করেন দীপিকা।

ছবিটিতে নো-মেকআপ লুকে দেখা গেছে তাকে। সাদামাটা এই ছবিটি মুহূর্তের মধ্যে নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে। অনেক ভক্তের মতে, নো-মেকআপ লুকে দীপিকাকে বেশি সুন্দর লাগছে।

আরো পড়ুন: সাহসী দৃশ্যে পবন ও মোনালিসা, অবাক নেট দুনিয়া

সর্বশেষ বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ সিনেমায় দেখা যায় তাকে। সিনেমাটি বলিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে।  

বর্তমানে ‘ফাইটার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন দীপিকা পাড়ুকোন। যেখানে তার সহ-অভিনেতা হিসেবে হৃতিক রোশন এবং আনিল কাপুরকে দেখা যাবে। এছাড়াও নাগ অশ্বিনের সিনেমা ‘প্রজেক্ট কে’তে প্রভাস এবং অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে তাকে।

এসি/ আইকেজে 

নেটিজেন দীপিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250