শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

সৌদি আরব গিয়ে মুসলিম হলেন জার্মান ফুটবলার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৩

#

ফুটবল বিশ্বে এখন চলছে সৌদিমুখী জোয়ার। ইউরোপীয় ফুটবলের একঝাঁক তারকা এখন সৌদি প্রো লিগে। তেমনই একজন জার্মান রাইটব্যাক রবার্ট বাউয়ার। জার্মানির হয়ে অলিম্পিক পদক জেতা এই ফুটবলার এবারই যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল তাই-এ। এদিকে খেলার মানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাও বেড়েছে সেখানে।

স্ত্রী আর তিন সন্তানকে নিয়ে সৌদিতে চলে যান বাউয়ার। সেখানে গিয়েই তার পরিবারের মনোজগতে আসে বড় পরিবর্তন। বাউয়ার যখন মাঠের ফুটবলে ব্যস্ত, তখন তার স্ত্রী মুগ্ধ হন ইসলামের প্রতি। ইসলামের পূণ্যভূমিতে থেকে নিজের মধ্যে পরিবর্তন টের পান বাউয়ার-পত্নী। একপর্যায়ে জার্মান এই রাইটব্যাক নিজেও আকৃষ্ট হন ইসলামে। শেষ পর্যন্ত নিজেও এবার ইসলামের দীক্ষা নিলেন। 

বিষয়টি নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে জানিয়েছেন বাউয়ার। নামাযরত একটি ছবি দিয়ে তাতে তিনি লিখেছেন, ‘আজ যারা আমাকে বার্তা পাঠিয়েছেন তাদের উদ্দেশে। আমি আমার স্ত্রী এবং পরিবারের মাধ্যমে ইসলামে দীক্ষিত হয়েছি। অনেকদিন হয়ে গেল আর আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাকে আর আমার পরিবারকে এই যাত্রায় সাহায্য করার জন্য।’ 

আর.এইচ/ আই.কে.জে/

জার্মান ফুটবলার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250