বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান

ইসরাইলকে খামেনির হুঁশিয়ারি

মুসলমান ও প্রতিরোধ ফ্রন্টের মোকাবিলা কেউ করতে পারবে না: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় বিরতিহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। এমন পরিস্থিতিতে, শুরু থেকেই ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছে ইরান। তবে বুধবার (১৮ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের আগে ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি বলেছেন, ইসরাইলি কর্মকর্তাদের তাদের অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা উচিত। একইসঙ্গে গাজায় বিমান হামলা বন্ধ করারও আহ্বান জানিয়েছেন তিনি। খবর আল-জাজিরার। 

খামেনি বলেন, ‘গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধের জন্য ইহুদিবাদী শাসকদের বিচার হওয়া উচিত।’ 

তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকদের অপরাধ অব্যাহত থাকলে কেউ মুসলমান ও প্রতিরোধ ফ্রন্টের মোকাবিলা করতে পারবে না... গাজায় বোমাবর্ষণ অবিলম্বে বন্ধ করতে হবে।

এদিকে গাজায় ‘যুদ্ধাপরাধ’ বন্ধ না করলে ‘প্রতিরোধ ফ্রন্ট’ ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমিরাব্দোল্লাহিয়ান।

‘প্রতিরোধ ফ্রন্ট’ হলো আঞ্চলিক শক্তির একটি জোট, যার মধ্যে ইরান সমর্থিত শক্তিশালী লেবানিজ গ্রুপ হিজবুল্লাহও রয়েছে।

গত সপ্তাহে শুরু হওয়া হামাস ও ইসরাইলের সংঘাতের পর থেকেই লেবানন-ইসরাইল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরাইলি সামরিক বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। 

এর আগেও গাজা উপত্যকায় ইসরাইলের নির্বিচার বোমা হামলা বন্ধের আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমিরাব্দুল্লাহিয়ান।

তিনি বলেন, যদি গাজায় হামলা বন্ধ না করা হয়, তাহলে এই যুদ্ধে যোগ দিতে পারে লেবাননের শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। আর যদি হিজবুল্লাহ এতে যোগ দেয় তাহলে ‘বিশাল ভূমিকম্পের’ কবলে পড়বে ইসরাইল।

একে/

ইসরায়েল-হামাস যুদ্ধ আয়াতুল্লাহ আলী খামেনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ

🕒 প্রকাশ: ০৯:০৪ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

🕒 প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

Footer Up 970x250