মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসিফ মাহমুদের ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার দাবি ‘চরম মিথ্যাচার’: আনিস আলমগীর *** মঙ্গল শোভাযাত্রা ও আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই: সংস্কৃতিমন্ত্রী *** জ্বালানি ইস্যুতে ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার মজুদ তেল উদ্ধার *** হামের সব পরীক্ষা রাজধানীকেন্দ্রিক: ঢাকার বাইরে চিকিৎসা বিলম্ব, বাড়ছে ঝুঁকি *** অবৈধ পথে ইউরোপযাত্রায় বছরে কত বাংলাদেশি মারা যাচ্ছেন *** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত

মনোনয়ন নেননি রওশন এরশাদ, ফাঁকা জাপার ময়মনসিংহ-৪ আসন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সম্মানে ময়মনসিংহ-৪ আসনে কাউকে মনোনয়ন দেয়নি দলটি।

সোমবার (২৭শে নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ঘোষণা শেষে তিনি বিষয়টি জানান।

মুজিবুল হক চুন্নু বলেন, আমাদের চেয়ারম্যানের সঙ্গে পারিবারিকভাবে তার (রওশন এরশাদ) মান-অভিমানের বিষয় আছে কি-না সেটা আমরা জানি না। তার সঙ্গে আমাদের মান-অভিমানের সুযোগ নেই।

আরো পড়ুন: জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

তিনি আরো বলেন, তিনি আমাদের শ্রদ্ধার পাত্র। তিনি আমাকে একাধিকবার ফোন করেছেন। প্রথমে দুটি ফরমের কথা বলেছেন, পরে তিনটি ফরমের কথা বলেছেন। আমার চেয়ারম্যান আমাকে বলেছেন, উনি তিনটি ফরমের কথা বলেছেন, তিনি এলে তিনটা ফরমই দিও। আমি বলেছি, আপনি যদি লোক পাঠান বা আপনি যদি হুকুম করে নির্দেশ দেন আমি নিজে গিয়ে দিয়ে আসব আপনাকে। তিনি আমাকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন নাই কোনো লোকও পাঠান নাই।

এদিকে রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টি থেকে মনোয়নয়ন পেয়েছেন জাপার চেয়ারম্যান জিএম কাদের

এসকে/ 

জাতীয় পার্টি রওশন এরশাদ গোলাম মোহাম্মদ কাদের মনোনয়ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250