রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

ভারত থেকে আসলো আরো ৩৩৩ মেট্রিক টন আলু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০০ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আরো ৩৩৩ মেট্রিক টন ভারতীয় আলু আমদানি করা হয়েছে দেশে। 

রোববার (৫ নভেম্বর) সারাদিনে ১২টি ভারতীয় ট্রাকে এসব আলু আনা হয়।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. ইউনুস আলী জানান, রোববার সারাদিনে ১২টি ভারতীয় ট্রাকে ৩৩৩ মেট্রিক টন আলু আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। গত দুই দিনের ন্যায় রোববার তৃতীয় দিনেও আলু আমদানিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ছাড়পত্র দেয়া হচ্ছে।

তিনি বলেন, সরকারের আলু আমদানির সিদ্ধান্তের পর বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আলু আসছে। মাঝে শুক্রবার ছুটির দিনে হওয়ায় বন্ধ ছিল। শনিবার (৪ নভেম্বর) আবারও আলু আমদানি শুরু হয়েছে।

আরো পড়ুন: সোনার নতুন দাম নির্ধারণ

তিনি জানান, রোববার পর্যন্ত ৩৩ ট্রাকে মোট ৯০০ মেট্রিক টন ভারতীয় আলু আমদানি হয়েছে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে।

এর আগে শনিবার (০৪ নভেম্বর) ১৯টি ভারতীয় ট্রাকে মোট ৫১৮ মেট্রিক টন আলু আমদানি হয়। দেশে প্রথমবারের মতো গত বৃহস্পতিবার দুটি ট্রাকে আসে ৫২ মেট্রিক টন আলু। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ২১ জন আমদানিকারক ১৫ হাজার ৮০০ মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছে।

এসকে/ 


ভারত আলু আমদানি চাঁপাইনবাবগঞ্জ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250