শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

বেকারত্ব বৃদ্ধিতে সামাজিক অস্থিতিশীলতার মুখে চীন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৫ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

চীনে বেকারত্ব হুট করে বেড়ে যাওয়ায় সামাজিক অস্থিতিশীলতার দিকে অগ্রসর হচ্ছে দেশটি। শূন্য কোভিড নীতির বিধ্বংসী ফলস্বরূপ চীনের অর্থনীতি এখনও আগের মতো হয়নি। তারই প্রমাণস্বরূপ দেশের যুব সমাজের বেশিরভাগই আজ বেকার।

যুব বেকারত্বের গভীর উদ্বেগের মধ্যে চলতি বছরে দেশের প্রায় ১১৫.৮ লাখ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে দেশে ১৬-২৪ বছরের মধ্যে বেকারত্বের হার ছিল ১৮.১ শতাংশ, যা মার্চে এসে দাঁড়িয়েছে ১৯.৬ শতাংশে।

উৎপাদন খাতের ধীরগতি এবং দুর্বল আইটি খাত যুব বেকাত্বের পেছনে গুরুত্বপূর্ণ দুইটি কারণ। তবে উদ্বেগের বিষয় হলো চীনা যুবকেরা সমাজ ও পরিবারের আশা অনুযায়ী কাজের ব্যবস্থা না করতে পারায় হতাশায় নিমজ্জিত হচ্ছে।

আরো পড়ুন: মোসাদসহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাকড

অনেকে কাজের খোঁজে দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছেন। তবে বিশ্লেষকদের মতে, যুব বেকারত্ব সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

অপরদিকে চীনে পণ্যের উৎপাদনের পরিমাণ কমে গিয়েছে। মার্কিন-চীন দ্বন্দ্বের ফলে অ্যাপলের মতো আন্তর্জাতিক ইলেকট্রনিকস ব্র‍্যান্ডগুলো চীনের উপর নির্ভরশীলতা কমিয়ে চীনের বাইরে তাদের পণ্যের উৎপাদনের ব্যবস্থা করতে চাইছে।

ফলে চীনের উৎপাদন শিল্প আজ ভারত, ভিয়েতনাম এবং থাইল্যান্ডের সাথে প্রতিযোগিতার সম্মুখীন। চীনের সেমিকন্ডাক্টর শিল্পকে রোধ করার জন্য মার্কিন সরকারের দৃঢ় পদক্ষেপও আঘাত করেছে চীনকে।

এমএইচডি/ আই. কে. জে/

বেকারত্ব বৃদ্ধি সামাজিক অস্থিতিশীলতা চীন অর্থনীতি অ্যাপল ইলেকট্রনিকস ব্র‍্যান্ড আন্তর্জাতিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250