রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে *** সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি *** ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান *** খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯ *** ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কোরআন উপহার আসিফের *** ‘সব শক্তি দিয়ে খামেনি হত্যার বদলা নেবে ইরান’ *** কে হচ্ছেন খামেনির উত্তরসূরি, আলোচনায় যারা *** স্বাধীনতার মাস শুরু *** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প

বাবাকে মারধর করায় ছেলের ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৮ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাবাকে মারধর করার অপরাধে জিকু চৌধুরী (৩৫) নামে এক ব্যক্তিকে পৃথক দুটি ধারায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১লা জানুয়ারি) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন।

দণ্ডিত জিকু চৌধুরী চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলী ডা. মুকুল বাড়ির ডা. মুকুল শীলের ছেলে। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আরো পড়ুন: কারাদণ্ড পাওয়ার ৫ মিনিট পরেই ড. ইউনূসের জামিন

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো.ওমর ফুয়াদ। তিনি বলেন, জিকু চৌধুরীকে ৩৮৬ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস এবং ৩২৫ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মুকুল শীল পেশায় ডাক্তার। ২০২০ সালের ৩০শে সেপ্টেম্বর নগরের পাহাড়তলি ছদু চৌধুরী রোডের উপশম ফার্মেসিতে অবস্থানকালে তাকে গালাগাল করে হত্যার হুমকি দেন ছেলে। বাধা দেওয়ায় বাবাকে এলোপাথাড়ি পেটাতে থাকে। অন্যদিকে, বাবা চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন ফার্মেসির তালা ভেঙে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় ছেলে। পরে বাবাকে ভয় দেখিয়ে ২০ লাখ টাকার চেক নিয়ে ব্যাংক থেকে টাকাও তুলে নেন। 

এ ঘটনায় ছেলের বিরুদ্ধে মামলা করেন বাবা। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে ২০২৩ সালের ২৩শে মে ছেলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ছয়জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

এসকে/ 

বাবাকে মারধর ছেলের ১০ বছরের কারাদণ্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

Footer Up 970x250