রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে *** সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি *** ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান *** খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯ *** ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কোরআন উপহার আসিফের *** ‘সব শক্তি দিয়ে খামেনি হত্যার বদলা নেবে ইরান’ *** কে হচ্ছেন খামেনির উত্তরসূরি, আলোচনায় যারা *** স্বাধীনতার মাস শুরু *** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি, আলোচনায় যারা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

#

গোলাম হোসেইন মোহসেনি ইজেজি, আলি আসগার হিজাজি ও হাসান খোমেনি (বাম দিক থেকে)। ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালিয়ে যাচ্ছে ইরানের ওপর। গত বছর জুনের হামলায় দেশটির শীর্ষ বিজ্ঞানী ও সামরিক নেতারা নিহত হন। এবারের হামলায় প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

১৯৭৯ সালে ইরানে ইসলামী-বিপ্লবের পর আলী খামেনি ছিলেন দ্বিতীয় ব্যক্তি যিনি দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। ১৯৮৯ সালে বিল্পবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লা রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর স্বাভাবিক নিয়ম আয়াতুল্লাহ আলী খামেনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছিলেন।

কিন্তু, এবারের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় এই নেতা নিহত হওয়ার পর দেশ শাসন ও নেতৃত্বে শূন্যতা সৃষ্টি হয়েছে। সেই শূন্যতা কাটাতে অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করেছেন দেশটির প্রভাবশালী কর্মকর্তারা।

সেই পরিষদের সদস্যরা হলেন—ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচারব্যবস্থার প্রধান গোলাম হোসেইন মোহসেনি ইজেজি ও অভিভাবক পর্ষদের এক সদস্য।

আজ রোববার (১লা মার্চ) অস্ট্রেলিয়ার গণমাধ্যম এবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইরানের ভবিষ্যৎ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন এমন প্রার্থীদের মধ্যে অন্যতম হলেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি।

ইরানের প্রভাবশালী রাজনীতিবিদ এবং আইআরজিসিরি প্রাক্তন সামরিক কর্মকর্তা আলি লারিজানি ২০২৫ সাল থেকে নিরাপত্তা পরিষদের সচিবের দায়িত্ব পালন করে আসছেন। ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি ইরানের আইনসভা মজলিসের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

কিন্তু, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো, কে হচ্ছেন আলী খামেনির উত্তরসূরি? ইরানের সর্বোচ্চ নেতার পদটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, তিনি দেশটির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকেন। তিনি রাষ্ট্রের সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেন। সর্বোচ্চ নেতা সেনাবাহিনী ও বিপ্লবী গার্ডের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

তবে ইরানে সর্বোচ্চ নেতা হতে হলে শিয়া মতাদর্শের আলেম হতে হবে। এর পাশাপাশি, তাকে বিশেষজ্ঞ পরিষদের মনোনয়ন নিতে হবে।

এবিসির প্রতিবেদনে আরও বলা হয়, গত বছর জুনে ইরান ও ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে আয়াতুল্লাহ আলী খামেনি তার ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে তিনজনের নাম বলেছিলেন।

প্রতিবেদন অনুসারে, সম্ভাব্য তিনজন হলেন—গোলাম হোসেইন মোহসেনি ইজেজি, আলি আসগার হিজাজি ও হাসান খোমেনি।

এর মধ্যে গোলাম হোসেইন মোহসেনি ইজেজি বর্তমানে ইরানের প্রধান বিচারপতি। তিনি দেশটির অন্তর্বর্তী শাসন পরিষদের একজন সদস্যও। ২০০৫ থেকে ২০০৯ সালের জুলাই পর্যন্ত তিনি গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন।

আলি আসগার হিজাজি একজন ধর্মীয় নেতা। তিনি নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

হাসান খোমেনি ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি। ২০১৫ সালে তিনি রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়ে বলেছিলেন, ২০১৬ সালের নির্বাচনে বিশেষজ্ঞ পরিষদের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে তার মনোনয়ন বাতিল করেছিল অভিভাবক পর্ষদ।

শেষ কথা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু দেশটিতে একটি রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছে। এই পরিস্থিতি ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব কার হাতে উঠবে তা নির্ভর করছে রাজনৈতিক কৌশল, ক্ষমতার ভারসাম্য ও নিরাপত্তা ব্যবস্থার সমর্থনের ওপর।

জে.এস/

আয়াতুল্লাহ আলী খামেনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

Footer Up 970x250