সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ *** প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান *** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত

বাংলাদেশ ব্যাংকের এডির লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৫ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আসন বিন্যাস প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ ৫ হাজার ৬২৬ জন প্রার্থীর লিখিত পরীক্ষা আগামী ১৭ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের এলাকাভুক্ত বিভিন্ন কেন্দ্র অনুষ্ঠিত হবে। 

মোট তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা। কেন্দ্রগুলো হলো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ ও মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়।

লিখিত পরীক্ষার জন্য ৬ টি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এগুলো হলো-

 ১) প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। 

২) পরীক্ষার কেন্দ্রে কোনো কাগজ, বই, মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ, সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, ক্রেডিট ও ডেবিট কার্ড, ক্রেডিট ও ডেবিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট, মানিব্যাগ বা ওয়ালেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। 

৩) প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ০১ ঘন্টা পূর্বে প্রার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। সকাল ১০ টায় পরীক্ষা কেন্দ্রের মূল ফটক বন্ধ হবে এবং এরপর কোনো অবস্থাতেই কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।

৪) প্রার্থীকে ০৬ ডিজিটের পূর্ণাঙ্গ রোল নম্বর যথাযথভাবে মিলিয়ে পরীক্ষার কক্ষে প্রবেশ করার পরামর্শ প্রদান করা হলো।

৫) পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

৬) পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না।

এসকে/ 


বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এডি) পরীক্ষার আসন বিন্যাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250