শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী *** ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে’

ফের অরিজিৎ সিং গাইবেন বাংলাদেশী সিনেমায়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে নতুন এক বাংলা সিনেমা ‘তুই আমার পাখি, আমি তর পাখি’ তে গান গাইবেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। এ সিনেমার পরিচালক মো. জাকারিয়া মাসুদ বলেন, সিনেমায় একটি সুন্দর গান থাকছে। যেটির জন্য আমার একমাত্র পছন্দের শিল্পী অরিজিৎ সিং।

তাকে দিয়ে গানটি গাওয়াতে চাই। এ নিয়ে তার সঙ্গে কথাবার্তা হয়েছে। শিগগির তার সাথে ভারতে গিয়ে দেখা করে ফাইনাল করে আসব।

আরো পড়ুন: কলকাতার স্বস্তিকা ফের ঢাকার ছবিতে

এর আগে বাংলাদেশের ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় গান গেয়েছিলেন অরিজিৎ সিং ৷ গানের শিরোনাম ছিল ‘টুপ টাপ’। গানটি লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। আর সংগীত পরিচালনা করেছেন অরিন্দম ৷

মো. জাকারিয়া মাসুদের পরিচালনায় জেএম ফ্লিমসের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে একটি টাইটেল সংয়ের রেকডিং মধ্যে দিয়ে সিনেমার কার্যক্রম শুরু হয়েছে।

জানা গেছে, সিনেমায় ভারতীয় নায়ক-নায়িকারা অভিনয় করবেন। আগামী মাস থেকে শুরু হচ্ছে সিনেমার শুটিং। এর আগে গানগুলো রেকর্ডিং শেষ করা হবে।

সিনেমা প্রসঙ্গে নির্মাতা বলেন, মাটি ও মানুষের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করছি। এ সিনেমায় দেশের বাইরে অনেক শিল্পী অভিনয় করবে।

এসি/ আই. কে. জে/ 



অরিজিৎ সিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250