শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী *** ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে’

এক হচ্ছেন অরিজিৎ সিং ও বিটিএস তারকা জাংকুক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে যখন বিটিএস উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই দক্ষিণ কোরিয়া ও ভারতের সংগীত জগতের মধ্যে এক অভাবনীয় মেলবন্ধনের আভাস পাওয়া গেল।

বিটিএস তারকা জাংকুক এবং ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং-এর একসঙ্গে কাটানো কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে নতুন এক জল্পনা— তবে কি খুব শিগগিরই দুজনের যৌথ কোনো গান আসতে চলেছে?

সম্প্রতি জাংকুক নিজেই অরিজিৎ সিং-এর সঙ্গে কাটানো মুহূর্তের বেশ কিছু ছবি তার ইনস্টাগ্রামে শেয়ার করেন। সেখানে তাদের দুজনকে একসঙ্গে খাবার খেতে, আড্ডা দিতে এবং একটি স্টুডিওতে বাদ্যযন্ত্র নিয়ে কাজ করতে দেখা যায়। ক্যাপশনে জাংকুক এক চমকপ্রদ তথ্য দিয়ে লিখেছেন, ‘আমি এটি কিছুদিন গোপন রাখতে চেয়েছিলাম... আমি বলতে গেলে নিঃশব্দেই ভারতে এসেছিলাম। কোনো শোয়ের জন্য নয়—শুধুমাত্র সংগীতের প্রয়োজনে।’

জাংকুক আরও জানান, তারা একসঙ্গে বেশ কিছু পুরোনো স্মৃতি ভাগ করে নিয়েছেন এবং বিশেষ কিছু একটা তৈরি করেছেন। এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, শিগগিরই এই দুই তারকার নতুন কোনো কাজ বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে।

এদিকে জাংকুকের এই ব্যক্তিগত সফরের মাঝেই বিটিএস তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ নিয়ে রাজকীয়ভাবে ফিরে এসেছে। ২০ মার্চ মুক্তি পাওয়া এই অ্যালবামটি প্রথম দিনেই ৩.৯৮ মিলিয়ন কপি বিক্রি হয়ে কে-পপ ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।

অ্যালবামের ‘সুইম’ শিরোনামের গানটি এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিসহ ৯০টিরও বেশি দেশের আইটিউনস চার্টের শীর্ষে অবস্থান করছে।

এর আগে এড শিরানের মতো আন্তর্জাতিক তারকার সঙ্গে কাজ করলেও, অরিজিতের সঙ্গে জাংকুকের এই সম্ভাব্য প্রজেক্টটি হবে ভারত ও দক্ষিণ কোরিয়ার সংগীত শিল্পের জন্য এক বৈপ্লবিক ঘটনা।

অরিজিতের দরদী কণ্ঠ আর জাংকুকের গ্লোবাল পপ ইমেজের সংমিশ্রণ শোনার জন্য দুই দেশের ভক্তরাই এখন চাতক পাখির মতো অপেক্ষায় আছেন।

জে.এস/

অরিজিৎ সিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250